মাঘী পূর্ণিমা ২০২৭ কত তারিখে? দেখুন পূর্ণিমার দিনক্ষণ, সময়সূচি ও পালনের নিয়ম

Published:

Maghi Purnima 2027

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মাঘী পূর্ণিমা কত তারিখে পড়ছে (Maghi Purnima 2027)? আসলে হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী, মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। এই দিনটি ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিন স্নান করা, দান করা এবং মন্ত্র জপ করার জন্য পুণ্যজনক বলে মনে করা হয়। আর এটি পৌষপূর্ণিমা থেকে শুরু হয়ে মাঘ পূর্ণিমায় শেষ হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যারা মাঘ মাসের এই পূর্ণিমাতে স্নান করেন, ভগবান তাদের ধনসম্পদ, সন্তান, সমৃদ্ধি, সৌভাগ্য ও আশীর্বাদ বর্ষণ করেন। তবে আগামী বছর অর্থাৎ মাঘী পূর্ণিমা ২০২৭ এর দিনক্ষণ, তিথি নক্ষত্র জানতে পড়ুন প্রতিবেদনটি।

মাঘী পূর্ণিমা ২০২৭ (Maghi Purnima 2027)

আসলে মাঘী পূর্ণিমার উৎপত্তি মাঘ নক্ষত্র থেকেই। বিশ্বাস করা হয় যে, দেবতারা মাঘ মাসে পৃথিবীতে এসে দান এবং মন্ত্র উচ্চারণের সঙ্গে স্নান করেন। এই কারণেই বলা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত মনের আশা পূরণ হয় এবং মোক্ষ লাভ হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, এই তারিখে পুষ্য নক্ষত্রের আবির্ভাব হয় এবং তার প্রভাব প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপর পড়ে।

মাঘী পূর্ণিমা ২০২৭ দিনক্ষণ

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মাঘী পূর্ণিমা পড়ছে ২০ ফেব্রুয়ারি ২০২৭, শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি ৭ ফাল্গুন ১৪৩৩।

  • পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি সকাল ৮:০১ মিনিটে।
  • পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ২১ ফেব্রুয়ারি সকাল ৪:৫৪ মিনিটে।
বিষয়তথ্য
উৎসবের নামমাঘী পূর্ণিমা ২০২৭
ইংরাজি তারিখ২০ ফেব্রুয়ারি ২০২৭
বাংলা তারিখ৭ ফাল্গুন ১৪৩৩
পূর্ণিমা শুরু২০ ফেব্রুয়ারি সকাল ৮:০১
পূর্ণিমা শেষ২১ ফেব্রুয়ারি সকাল ৪:৫৪
বিশেষ মাহাত্ম্যদান, ধ্যান, পুণ্য স্নান

মাঘী পূর্ণিমার উপবাস

মাঘী পূর্ণিমার দিন স্নান, উপবাস এবং মন্ত্র উচ্চারণ, দান ও পবিত্র অগ্নির সামনে পুজো করা হয়ে থাকে। আর এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং পূর্ব পুরুষদের শ্রাদ্ধ ও দরিদ্রদের দান করা হয়ে থাকে। তবে কিছু পুজোবিধি অনুসরণ করতে হয় এই দিনটিতে। সেগুলি হল—

  • মাঘী পূর্ণিমার ভোরবেলা কোনও পবিত্র নদী, হ্রদ বা নিকটবর্তী জলাধারে স্নান করা উচিত এবং মন্ত্র উচ্চারণ করতে করতে সূর্যদেবকে জল নিবেদন করতে হয়।
  • উপবাস এবং স্নানের সংকল্প গ্রহণের পর ভগবান মধুসূদনের পুজো করা উচিত।
  • মাঘী পূর্ণিমায় দরিদ্র এবং ব্রাহ্মণদের খাওয়ানো উচিত এবং উদারভাবে দান করা উচিত।
  • তিল এবং কালো তিল দান করা উচিত। মাঘী পূর্ণিমার দিনটিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পবিত্র যজ্ঞ এবং তর্পণ করা উচিত।

গুরু রবিদাস জয়ন্তী এবং মাঘী পূর্ণিমা

এদিকে গুরু রবিদাস জয়ন্তী প্রতি বছর হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘী পূর্ণিমার দিন পালন করা হয়। ভক্তি আন্দোলনের বিশিষ্ট সাধক ও সমাজ সংস্কারক গুরু রবিদাসের জন্ম দিবস উপলক্ষে এই দিনটি হিন্দু ধর্মে উদযাপন করা হয়। তিনি বারাণসীর শির গোবর্ধনপুরে জন্মগ্রহণ করেছিলেন। জাতপাত এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি সাম্য, ভ্রাতৃত্ব এবং সৎ কর্মের বাণী প্রচার করেছিলেন।

আরও পড়ুন: সরস্বতী পুজো ২০২৭ কত তারিখে? দেখুন বসন্ত পঞ্চমীর দিনক্ষণ, তিথিনক্ষত্র ও আচারবিধি

মাঘী পূর্ণিমার গুরুত্ব এবং তাৎপর্য

হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বেশ কয়েকটি গুরুত্ব রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • পৌষ পূর্ণিমা থেকে শুরু হওয়া এই পূর্ণিমার স্নানের সমাপ্তি ঘটে এই দিনটিতে । বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমায় গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে পাপ মুক্তি এবং আত্মশুদ্ধি ঘটে।
  • এই তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। অনেক ভক্তের বিশ্বাস, এই দিন স্বয়ং নারায়ণ গঙ্গায় অবস্থান করেন। আর পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে ভক্তরা পবিত্র স্নানের পাশাপাশি আরাধনা এবং পুজো অর্চনা করেন।
  • মাঘী পূর্ণিমায় দান, ধ্যান, তর্পণ, উপবাস অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। মাঘমেলায় প্রবাসীদের এক মাসের ব্রত এই দিন পূর্ণ হয়।
  • বৌদ্ধ ঐতিহ্যে এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ তিন মাস পর বৈশাখী পূর্ণিমায় তাঁর মহাপরিনির্বাণের ঘোষণা এই মাঘী পূর্ণিমায় করেছিলেন।
google button