9000mAh ব্যাটারি, বাজেটের মধ্যে দাম! অফারের সাথে শুরু হচ্ছে Redmi Note 17 Pro-র সেল

Published:

Redmi Note 17 Pro

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে রেডমির সস্তার স্মার্টফোন Note 17 Pro। আগামীকাল থেকেই এই মডেল বাজারে বিক্রি শুরু হবে। বিশেষ করে যারা মধ্যবিত্ত বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি (Redmi Note 17 Pro) একেবারে আকর্ষণীয় বিকল্প। 9000mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে থাকবে 50MP ক্যামেরা এবং উন্নত প্রসেসর। গেমিং সেগমেন্টের এই মডেলটিতে লঞ্চ অফার হিসাবে দেওয়া হবে বিরাট ডিসকাউন্ট। জেনে নিন এর ফিচার।

আগামীকাল থেকেই শুরু হচ্ছে Redmi Note 17 Pro সেল

বরাবরই বাজেট সেগমেন্টের মধ্যে উন্নত স্পেসিফিকেশন দিয়ে থেকে রেডমি। সম্প্রতি তাদের বাজার কিছুটা পড়ে গেলেও এখনও পর্যন্ত তাদের দাপট অব্যাহত। জানা গিয়েছে, নতুন এই স্মার্টফোনটিতে একটি 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যেটির সর্বোচ্চ রিফ্রেশ রেট হবে 120Hz। এমনকি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হবে 3500 নিটস পর্যন্ত। তাছাড়া এই মডেলটি অক্টা-কোর স্ন্যাপড্রাগনের 6S Gen 4 চিপসেট দ্বারা চলবে, যা গেমিংয়ের পাশাপাশি ভারী কাজে উন্নত পারফরম্যান্স দেবে। এছাড়া এই মডেলটিতে পাওয়া যাবে IP66, IP68 এবং IP69K রেটিং, যা জল কিংবা ধুলো থেকে রেহাই দেবে।

জানা গিয়েছে, এই মডেলটিতে সর্বোচ্চ 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এদিকে এই মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবেলাইজেশন সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটির সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার সাহায্যে জলের নিচে থেকেও ফটো তোলা যাবে। এমনকি এই মডেলে 9000mAh এর একটি ব্যাটারির সঙ্গে 67W এর সুপারফাস্ট চার্জার দেওয়া হবে।

আরও পড়ুন: জ্যেষ্ঠা নক্ষত্রে ঘুরবে ভাগ্য, সবদিক থেকে উন্নতি পাবে ৩ রাশি! আজকের রাশিফল, ১৭ সেপ্টেম্বর

এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 8GB RAM + 128GB স্টোরেজের দাম শুরু হচ্ছে 36,999 টাকা থেকে। অন্যদিকে টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ 8GB RAM + 256GB স্টোরেজের দাম শুরু হচ্ছে মাত্র 39,999 টাকা থেকে। এছাড়া কোম্পানি এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তার পাশাপাশি এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পেমেন্ট করলে 5000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির দাম হবে মাত্র 33,999 টাকা।

আরও Redmi Smartphone Xiaomi