সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ জুন, সোমবার। গুজরাট দলের বাসে আগুন, রাজ্যে নতুন মন্ত্রী, বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ৫০ টাকার উপর বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
১ জুন থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫৩ টাকা বেড়েছে। যদিও বিভিন্ন শহরে বৃদ্ধির পরিমাণ ভিন্ন ভিন্ন। দিল্লিতে দাম দাঁড়িয়েছে ৩১১৩.৫০ টাকা। পাশাপাশি ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বেড়েছে। কিন্তু স্বস্তির বিষয় হল, ঘরোয়া ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি। এই মূল্য বৃদ্ধির জেরে হোটেল এবং রেস্তোরাঁতেই প্রভাব পড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) রাজ্যে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত শুরু হল মহিলাদের
১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু হল। সরকারি এসি, নন এসি এবং দূরপাল্লার বাসে কোনও ভাড়া ছাড়াই মহিলারা ভ্রমণ করতে পারবে। আপাতত ভোটার কার্ড, আধার কার্ড কিংবা প্যান কার্ড দেখিয়ে এই সুবিধা মিলবে। পরে যোগ্য মহিলাদেরকে আধুনিক কিউআর কোডযুক্ত পিঙ্ক কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখিয়েই তাঁদের ভ্রমণ করতে হবে। এমনকি সেটি বিডিও বা এসডিও অফিস থেকে পাওয়া যাবে। পরিবহন দপ্তরের উদ্যোগে চালু হওয়া এই বাসে বহু মহিলারা উপকৃত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) গুজরাট দলের বাসে লাগল আগুন
আইপিএল ফাইনালে পরাজয়ের পর গুজরাট টাইটান্স দলের বাসে আগুন লাগার ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমেদাবাদ হোটেলে ফেরার পথে বাসে আচমকা ধোঁয়া এবং আগুন দেখা যায়। এরপর দ্রুত খেলোয়াড়দেরকে নিরাপদে নামিয়ে আনা হয়। প্রাথমিকভাবে কোনও শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলেই অনুমান। অধিনায়ক গিল সহ সিরাজ, রাবাডা সহ দলের বাকি সদস্যরা নিরাপদে রয়েছেন, এবং কেউ আহত হননি বলেই খবর। পরে অন্য গাড়িতে তাদেরকে হোটেলে পৌঁছনো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ৩৫ জন মন্ত্রীর শপথ বাংলায়
রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের পর একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হল। এর মধ্যে রয়েছেন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্তা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবি নিজেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। শংকর ঘোষ, তাপস রায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বেশ কিছু বিধায়ক এদিন শপথ নিয়েছেন। এছাড়া ইন্দ্রনীল খাঁ, রাজেশ মাহাতো ও মালতী রাভা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) CID-র তলবে ভবানীভবনে গেলেন না অভিষেক
সই জালিয়াতি মামলায় সিআইডির তলব সত্বেও ভবানীভবনে হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, সাম্প্রতিক হামলার পর তাঁর শরীর শারীরিক অবস্থা এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে স্বাভাবিক নয়। চোয়ালে ব্যথা, শরীরে ক্যালসিটে এবং আঁচরের দাগ থাকার কারণে বিশ্রামে রয়েছেন এবং অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সই জালিয়াতি সংক্রান্ত তদন্তে তাঁকে সহ একাধিক নেতাকে তলব করা হয়েছে। সম্প্রতি সোনারপুরে এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি হামলার মুখে পড়েছিলেন। সেখান থেকেই তিনি আহত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) লেকটাউনে ক্রেন দিয়ে নামানো হল সুবিশাল মেসি মূর্তি
লেকটাউনে স্থাপিত ৭০ ফুট মেসির মূর্তিটি নিরাপত্তাজনিত কারণে নামানোর কাজ শুরু হল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূর্তিটি বাতাসে দুলছিল। ফলে পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তদন্তের পর কর্তৃপক্ষ মূর্তিটিকে ঝুঁকিপূর্ণ বলেই চিহ্নিত করে। আর সোমবার ক্রেনের সাহায্যে সেটিকে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ রয়েছে যে, মূর্তি স্থাপনের সময় প্রয়োজনীয় অনুমতি এবং নিরাপত্তা মানা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) সুপ্রিম কোর্টে একসাথে দায়িত্ব নিচ্ছেন ৫ নতুন বিচারপতি
সুপ্রিম কোর্টে একসঙ্গে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের ঘোষণা করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। নতুন বিচারপতিরা হলেন—ভেঙ্কট সুব্রামণি মোহনা, বিচারপতি শ্রী চন্দ্রশেখর, বিচারপতি শীল নাগু, বিচারপতি সঞ্জীব সচদেবা এবং বিচারপতি অরুণ পাল্লি। তাঁদের শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে এবার ৩৭ হবে। কিন্তু অনুমোদিত মোট আসন ৩৮ টি। অর্থাৎ একটি আসন এখনও পর্যন্ত শূন্য রয়েছে। বিচারব্যবস্থার গতি বাড়ানো আর মামলার জট কমানোর জন্য এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিস্কার তৃণমূলের
সই জালিয়াতি বিতর্কে তৃণমূল কংগ্রেসের এন্টালির বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেরিয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে দিল। অভিযোগ উঠছে, তাঁরা দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। আর সই সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকারের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছিল। বহিষ্কার করার পর তাঁরা দুই বিধায়ক দলহীন হিসেবে দায়িত্ব পালন করবেন। এমনকি তাঁরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) পুলিশের বিরুদ্ধে অভিষেককে খুনের চেষ্টার অভিযোগ মমতার
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার লাইভে বক্তব্যে তিনি দাবি করেছেন, বহু আসনে ভোটের কারচুপি হয়েছে। এমনকি তাঁকে ভবানীপুর কেন্দ্রে অন্যায় ভাবে হারানো হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় পুলিশ এবং শাসক দলের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, প্রকৃত দোষীদেরকে আড়াল করা হচ্ছে, আর বিরোধীদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এবার তদন্ত আরও জোরদার করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যে একাধিক ভুয়ো উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, আর বড় জালিয়াতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রায় ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি অর্থ একেবারে তছরুপ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করা হয়েছে, এবং কেউ রেহাই পাবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










