শতরূপের বিরুদ্ধে FIR, মমতাকে ঝটকা হাইকোর্টের…! আজকের সেরা ১০ খবর (১০ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। শতরূপের বিরুদ্ধে FIR, মমতাকে ঝটকা হাইকোর্টের, সুমিত রায় গ্রেফতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মমতার শ্রীরামপুরের সভা স্থগিত করল হাইকোর্ট

আজ সকালেই শ্রীরামপুরে মমতার সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এমনকি বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। তবে অনুমতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হল বিতর্ক। নির্দেশের একটি নির্দিষ্ট অংশ নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মাহেশের জগন্নাথ দেব ময়দানে তৃণমূলকে সভা করতে দেওয়া হলেও শেষ মুহূর্তে জমির মালিকানা নিয়ে রাজ্য সরকার আপত্তি তুললে সেই অনুমতি বাতিল করা হয়েছে। বিচারপতি বলেন, রাজনৈতিক কর্মসূচি তো শেষ কথা নয়। সবার আগে সাধারণ মানুষের সমস্যাটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের মৃত্যু

মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মাত্র ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আজ দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন তাঁর মায়ের অসুস্থতা থাকলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। তবে আজ সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে তাঁর মা সন্ধ্যারানি ধর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। উল্লেখ্য, ২০২৪ এর ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতায়লি  থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পুলিশ কর্মীদের জোরকদমে কাজ করাতে নয়া অ্যাপ আনল লালবাজার

পুলিশ কর্মীদের গতিবিধির উপর নজর রাখার জন্য এবার নয়া উদ্যোগ নিল লালবাজার। কিছু পুলিশকর্মীর ফাঁকিবাজি রোধ করতে এবার একটি বিশেষ অ্যাপ লঞ্চ করা হয়েছে। আসলে এতদিন ডিউটিতে যোগ দিতে দেরি হচ্ছিল পুলিশ কর্মীদের। পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই অনেকে চলে যাচ্ছিলেন। তবে এবার ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের নির্ধারিত জায়গায় পৌঁছে সময় উল্লেখ করে ছবি তুলে ওই অ্যাপে আপলোড করতে হবে। কোথায়, কতজন পুলিশ মোতায়েন হবেন, তা সভাস্থলে সম্ভাব্য ভিড়ের ভিত্তিতেই ঠিক করা হবে। পাশাপাশি ডিভিশনগুলির পাঠানো তালিকা অনুযায়ী লালবাজার থেকে ডিউটি বণ্টন করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) সুমিত রায়কে গ্রেফতার করল CID

সম্প্রতি শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দেয় যে, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। আর সেই মতোই এবার তাঁকে গ্রেফতার করে ফেলল সিআইডি। এদিন সুমিত রায়কে গ্রেফতার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে হাজির হন সিআইডি এবং এসআইটি আধিকারিকরা। সেখানেই বাড়ির পাঁচিল টপকান তাঁরা। তারপরেই পাকড়াও করা হয় সুমিতকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বামেদের তুলোধোনা মুখ্যমন্ত্রীর

বামেদের উদ্দেশ্যে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশবিরোধী স্লোগানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তিনি বলেন যে, আপনি ছাত্র-ছাত্রীদের হোস্টেল থেকে জোর করে বের করে নিয়ে যাবেন, বলবেন কাশ্মির মাঙ্গে আজাদী, ভারত তেরে টুকরে হোঙ্গে, আমরা টুকরো করে দেব আপনাদের। সীমা আছে বেয়াদবির একটা। কাশ্মীর মাঙ্গে আজাদী বললে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষায় কথা বলব, গান্ধীজীর ভাষায় নয়। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই বামেরা সুর চড়িয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার ঘোষণা ঋতব্রত শিবিরের

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আসল তৃণমূল কংগ্রেস কারা, এখনও তা প্রমাণ হয়নি। সেই সূত্রে এবার বড় ঘোষণা করল ঋতব্রত শিবির। এদিন আখরুজ্জামান স্পষ্ট জানিয়েছেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বপ্ন রয়ে গিয়েছে, নন্দীগ্রাম থেকে তিনি জিততে পারেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি নন্দীগ্রামে প্রার্থী হন, তাহলে তাঁর স্বপ্ন পূরণের জন্য আমরা সরে দাঁড়াব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর না জেতার যে যন্ত্রণা, তার জন্য ওখানে প্রার্থীপদ প্রত্যাহার করে নেব। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) মুর্শিদাবাদে নাবালিকার বিয়ে, আটক মা ও মেয়ে

বাল্যবিবাহ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নির্দেশ দিলেও গোপনে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। সেই খবর প্রকাশ্যে আসতেই প্রশাসনের তৎপরতায় বন্ধ হল বেআইনি বিয়ে। এমনকি নাবালিকা এবং তাঁর মাকে আটক করা হয়েছে বলেই খবর। গত বুধবার রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগর এলাকায় গোপনে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল। দ্রুত পুলিশের পাশাপাশি ব্লক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হয়ে সেই বিয়ে ভেঙে দেয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দাসপুরে স্কুলের বাথরুমে অশালীন ভিডিও বানিয়ে বিপাকে ছাত্রীরা

স্কুলের বাথরুমে মোবাইল নিয়ে লুকিয়ে অশালীন ভিডিও বানানোর খবরে এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দাসপুরে। জানা গিয়েছে, শিক্ষক দিবসের দিন দাসপুর ২ ব্লকের নবীনমানুয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলে অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্রী স্কুলে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে আসে। এমনকি স্কুলের বাথরুমে ঢুকে নানা রকম অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তবে সেই পোস্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে স্কুল চত্বরে। শিক্ষক-শিক্ষিকাদের কাছেও পৌঁছয় খবর। এরপর ওই ছাত্রীদের প্রার্থনা সভার সময় সকলের সামনে দাঁড় করিয়ে ক্ষমা চাওয়ানো হয়। এমনকি তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল থেকে সাসপেন্ড করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নেতাজি ভবন মেট্রো স্টেশনে RPF-র সঙ্গে ধস্তাধস্তি দুই মহিলার

কলকাতার নেতাজি ভবন মেট্রো স্টেশনে এবার চুলোচুলি কাণ্ড। মদ্যপ অবস্থায় দুই মহিলা যাত্রীর আচরণের জেরে বিপাকে পড়লেন মহিলা আরপিএফ কর্মী। জানা গিয়েছে, নেতাজি ভবন মেট্রো স্টেশনে গতকাল অর্থাৎ সোমবার রাত ৯:৪৫ মিনিট নাগাদ প্রবেশপথে পুরুষ যাত্রীর সঙ্গে দুই মহিলার কোনও বিষয় নিয়ে বচসা চলেছিল। তবে স্টেশনে ঢোকার পর ওই দুই মহিলা যাত্রী তাদের ব্যাগ স্ক্যানারে দিতে অস্বীকার করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারপরেই এক মহিলা আরপিএফ-র সঙ্গে ঝামেলা বাঁধে। এমনকি চুলের মুঠি ধরে একে অপরকে টানাটানি করতে দেখা যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) শতরূপ ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

নাগা সন্ন্যাসী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের জেরে এবার বাম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে যাদবপুর থানায় দায়ের করা হল এফআইআর। গতকাল যাদবপুরে গেরুয়া সম্মান রক্ষার্থে মিছিলের আয়োজন করেন মুখ্যমন্ত্রী। তবে সেখানকার এক নাগা সন্ন্যাসীর ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিকৃতভাবে তুলে ধরেন শতরূপ। হরিপদ ভারতীয় ভারতী স্মৃতি রক্ষা কমিটির তরফ থেকে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করা হয়েছে, শতরূপের এই আচরণে নাগা সন্ন্যাসী এবং মুখ্যমন্ত্রীর অবমাননা হয়েছে। তাঁর শাস্তির দাবি জানাই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন