এখনই কাটবে না দুর্যোগ, বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ থেকেই শুরু ভাদ্র মাস, চারিদিকে ইতিমধ্যেই পুজোর মেজাজ টের পাওয়া যাচ্ছে না। তবে সেই আনন্দের মেজাজে মাঝেমধ্যেই ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি (Heavy Rain)। যদিও হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশ থেকে বিদায় নিতে শুরু করেছে। তারপর ধাপে ধাপে দেশের অন্যান্য অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। কিন্তু তার আগে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গে (South Bengal) আগামীকালও (Weather Tomorrow) হালকা থেকে মাঝের বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। তাই আগামীকাল ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই ছাতা ব্যাগে ঢুকিয়ে রাখুন।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং রোদ ছয়মলে আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই কালো মেঘের ঘনঘটা দেখা যাবে আকাশে। আর তাতেই বিক্ষিপ্তভাবে ভিজতে পারে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদীয়া প্রভৃতি জেলা। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আশা করা যাচ্ছে আগামী সোমবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে দক্ষিণবঙ্গে।

আগামীকালের আবহাওয়া

বুধ থেকেই বদলাবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে শুক্রবার পর্যন্ত চলবে এই বৃষ্টি তাণ্ডব।

আরও পড়ুন: মন্ত্রী হয়েও নেই এতটুকু অহংকার, নিজেই চাষের কাজে নেমে পড়লেন গৌরীশঙ্কর ঘোষ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে সেখানকার একাধিক জেলায়। আগামীকাল রবিবার ছুটির দিনেও দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দাপট অনেকটা কমতেই পারে। এছাড়াও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।