বিশ্বকর্মা পুজোয় দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, ভিজবে কলকাতাও? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই আগামীকাল বিশ্বকর্মা পুজো। এদিকে আকাশের হাল খুব খারাপ। দুপুর থেকেই আকাশে ঘন মেঘ ছেয়ে গিয়েছে, কোথাও কোথাও ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে। শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ এর চোখ রাঙানিও চলছে। এমতাবস্থায় আগামীকাল (Weather Tomorrow) শুক্রবারও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) জারি থাকবে বৃষ্টি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ছে। বৃষ্টির পাশাপাশি আর্দ্রতার কারণে কোথাও কোথাও অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়ছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, শুক্রবার, বিশ্বকর্মা পুজোর দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশে মেঘ ও রোদের খেলা চলবে। কিন্তু বেলা গড়াতেই মেঘের গর্জন শুরু হবে। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। এছাড়াও দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: নবান্ন নয়, মহালয়াতে এবার মহাকরণে ফিরছেন শুভেন্দু! সঙ্গী হবেন ৫ মন্ত্রী

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় ঝড়বৃষ্টির সময়ে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন বলে জানানো হয়েছে।

আগামীকালের আবহাওয়া 

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট যেমন বাড়ছে ঠিক তেমনি শুরু হয়েছে উত্তরবঙ্গে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল শুক্রবারও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দু’দিন। তবে আশা করা যাচ্ছে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।