নিম্নচাপের সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত! সোম থেকে বৃদ্ধি পাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে। এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে বাংলায়। জায়গায় জায়গায় জমে রয়েছে জল। পরিস্থিতি কবে ঠিক হবে? উত্তর জানা নেই কারোর। এরই মাঝে আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস (Weather Today) জারি করে জানাল আজ সোমবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাতের কার্যকলাপ বৃদ্ধি পাবে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে নিম্নচাপের সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে এরকম আবহাওয়ার সৃষ্টি হয়েছে বলে খবর। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখা তো রয়েইছেই। সব মিলিয়ে আপাতত বাংলায় দুর্যোগ চলবে বলেই খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। এর পাশাপাশি ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ এলাকাটি একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি পূর্ব-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রী গঙ্গানগর, রোহতক, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র, সাতনা, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে এর পর পূর্বদিকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এটি এখন মৌসুমি অক্ষরেখার সঙ্গে একীভূত হয়েছে।

আরও পড়ুনঃ “ভারত, ইজরায়েলের সব পারমাণবিক অস্ত্র কেড়ে শক্তিহীন করে দেব!” হুঙ্কার পাকিস্তানের

দক্ষিণ গুজরাট থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এবং এটি বর্তমানে সক্রিয় রয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য এবং তীব্র বজ্রবিদ্যুৎ-এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।