আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: যত সময় এগোচ্ছে, ততই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী রূপ ধারণ করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। যার প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (heavy rainfall In South Bengal) হয়েই চলেছে দিন রাত। আশঙ্কা করা হচ্ছে, আজ, বুধবার রাতেই সেটি স্থলভাগে ঢুকবে। ফলে ব্যাপক ঝড়বৃষ্টি হবে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল (Weather Tomorrow), বৃহস্পতিবারও থাকবে তার রেশ। এক নজরের সম্পূর্ণটা জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্ন চাপের প্রভাবে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েই চলেছে। তার রেশ থাকবে আগামীকালও। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া 

কলকাতায় আগামীকালের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে আগামীকাল কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই থাকবে এমন দূর্যোগমূলক পরিস্থিতি। বৃষ্টির পাশাপাশি কোথাও বজ্রবিদ্যুৎ এর আশঙ্কা রয়েছে, এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সব মিলিয়ে পুজোর প্রস্তুতি নিয়ে সমস্যা হচ্ছে কলকাতা ও আশপাশের এলাকায়। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে।

আরও পড়ুন: “তদন্ত করে জ্ঞানেশ কুমারকে জেলে ভরতে হবে” বিস্ফোরক শতরূপ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তর বঙ্গীয় একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়ে চলেছে। জানা গিয়েছে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দুর্যোগ বাড়বে শুক্রবার থেকে। একদিকে যেমন। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। অন্যদিকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।