প্রীতি পোদ্দার, কলকাতা: আর সহ্য হচ্ছে না প্যাচপ্যাচে গরম! অবশেষে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। আর এর প্রভাবে আগামীকাল (Weather Tomorrow) বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে একাধিক জেলায়। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই রোদের তেজ বেশ ভালোভাবে অনুভূত হবে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। তবে বিগত দিনগুলোর তুলনায় আগামীকাল থেকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়াও বিকেল বা সন্ধ্যার দিকে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৪০-৫০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা রয়েছে।
কলকাতার আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ ২৮ মে ও ২৯ মে কলকাতার জন্য ‘ হলুদ সতর্কবার্তা’ জারি করা হয়েছে। এই দুই দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রপাত ও মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে এই ঝড়-বৃষ্টির জেরে গরমের দাপট অনেকটাই কমবে।
আরও পড়ুন: ৩০ লক্ষ নাম বাদ! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, ৯০ দিন চলবে আবেদন, জানুন প্রসেস
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামীকাল, বৃহস্পতিবার বিকেলের পর থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। বাকি সব জেলাতেই ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।










