৩০ লক্ষ নাম বাদ! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, ৯০ দিন চলবে আবেদন, জানুন প্রসেস

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে বড় আপডেট ভিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, “আজ থেকেই এই প্রকল্পের ফর্ম চালু করা হচ্ছে, এবং যারা যত দ্রুত দ্রুত আবেদন করতে পারবে এবং এনরোলমেন্ট সম্পন্ন হবে, তারা ততো তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা করে প্রতি মাসে পাবেন। এমনকি যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না।”

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা

রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ফর্ম প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, “আমাদের সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দেবে। চিন্তার কোনও কারণ নেই। কিন্তু আমরা একটু বেশি যাচাই করব। ফর্মে বাড়তি কিছু যোগ করতে হতে পারে। কারণ বর্তমান সময়ে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর দুর্নীতি চলছে। মেয়েদের প্রকল্প সত্ত্বেও ছেলেরা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের সরকার এগুলি করতে দেবে না। সেই কারণে প্রতিটি পরিবারের থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করা হবে। যাতে পরে কোনও সমস্যা না হয়।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও বলেছেন যে, “আজ থেকে যেহেতু ফর্ম ছাড়া হচ্ছে, তাই ১ জুন থেকে আবেদন শুরু হবে। কিন্তু তাড়াহুড়ো করার কোনও কারণ নেই। ১ জুন থেকে শুরু করে আগামী ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। অফলাইন এবং অনলাইন দু’ভাবেই আবেদন করতে পারবে রাজ্যের মহিলারা। তবে যারা অনলাইন বা অফলাইনে আবেদন করতে অসুবিধায় পড়বেন, তাদের জন্য বিডিও, পৌরসভা ওয়ার্ডে আবেদন প্রক্রিয়া চলবে। এমনকি বাড়িতে বাড়িতে সরকারি আধিকারিকরা যাবেন নাম নেওয়ার জন্য। অন্নপূর্ণা ভাণ্ডার যে মহিলার নামে চালু হবে, তার লক্ষ্মীর ভাণ্ডার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, প্রায় ৩০ লক্ষ নাম বাদ যাবে ও ২ কোটি মা-বোনেরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন: রাজ্যজুড়ে বেআইনি লোটা খেলা, জুয়ার আড্ডা বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও এদিন একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “আমরা কেন্দ্র সরকারের অনুমোদন ইতিমধ্যেই পেয়ে গেছি। তবে যতদিন না পর্যন্ত আয়ুষ্মান কার্ড আমরা হাতে দিতে পারছি, ততদিন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় সুবিধা মিলবে।” এমনকি আগামী ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের ভ্রমণ ফ্রি নিয়েও বলেন মুখ্যমন্ত্রী।