সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতায় এসে একাধিক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার গোটা রাজ্যজুড়ে বেআইনি লোটা খেলা ও জুয়ার আড্ডার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে তার সরকার। উত্তর ২৪ পরগনার কল্যাণীতে (Kalyani) প্রশাসনিক বৈঠক করে এরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি। জেলা পরিষদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তৎপরতা বাড়াচ্ছে শাসক দল। পাশাপাশি লোটা খেলা এবং জুয়ার আড্ডা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জুয়া খেলা বন্ধ করতে বড় পদক্ষেপ
উল্লেখ্য, মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা উপস্থিত ছিলেন। উক্ত বৈঠক থেকে একাধিক পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী। জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনকে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে বলেন তিনি। তবে লোটা খেলা ও জুয়ার আসর বন্ধ করা নিয়েও এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনকে স্পষ্ট জানিয়েছেন যে, এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে এখন থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোথাও এসব না চলতে পারে।
এদিকে এদিন শিল্প নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নতুন শিল্প বা বিনিয়োগ কীভাবে আনা যায় তা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনকে এ বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি পাটের অভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের চটকল শিল্পে যে সংকট তৈরি হয়েছে, তা কাটাতে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা করেছেন তিনি। সেক্ষেত্রে বাংলাদেশ ল্যান্ড পোর্ট চালু করে করে পাট আমদানির বিষয়টিও আলোচনায় তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: পিছিয়ে গেল কর্মীদের সাথে মুখ্যমন্ত্রীর DA বৈঠক, বকেয়া নিয়ে রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
এদিকে সরকারি প্রকল্পের সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্য সরকার বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করছে বলে সূত্রের খবর। জেলার বিভিন্ন ব্লক, পৌরসভা ও কর্পোরেশন এলাকায় এই শিবিরের আয়োজন করা হবে। সেখানে বিডিও, পৌরসভার আধিকারিক বা কর্পোরেশন কমিশনারদের নির্দেশে সাধারণ মানুষকে বিভিন্ন রকম তথ্য দেওয়া হবে। এমনকি স্থানীয় বিধায়ক ও সাংসদরাও সেই কর্মসূচিতে যুক্ত থাকবেন বলে খবর। রাজ্যে কোনও রকম অপরাধমূলক কার্যক্রম বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী, এমনটাই নির্দেশ তাঁর।










