বিকেলেই ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ ৪ জেলায়, পারদ কমবে ২-৩ ডিগ্রি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে তীব্র দহনজ্বালা থেকে মুক্তি। এবার শুধু ঝড় আর বৃষ্টি। বাংলায় দক্ষিণা বাতাস আবহাওয়ার (Weather Update) খেলা ঘুরিয়ে দিয়েছে। ভ্যাপসা গরমের দাপট এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। গরম রয়েছে, তবে আবার স্বস্তিও রয়েছে। কমতে শুরু করেছে বাংলার তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে বাংলার পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যেতে পারে। সূত্রের খবর, আজ বিকেল বা সন্ধের মধ্যে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় কালবৈশাখী সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

বিকেলে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

মেঘ ও বৃষ্টির সংমিশ্রণে আজ থেকে তুলনামূলকভাবে বাংলার আবহাওয়া কিছুটা হলে মনোরম, শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলে দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে কালবৈশাখীর দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দোসর হবে উত্তাল বৃষ্টি।

আরও পড়ুনঃ লাগল জ্যাকপট! ইরান যুদ্ধের আবহেই বাংলায় মিলল ২৪০ মিলিয়ন ব্যারেল তেলের হদিশ

এবার আসা যাক কলকাতার আবহাওয়া সম্পর্কে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ কলকাতাতেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা রাতের তাপমাত্রা কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। অর্থাৎ আগামী দিনে শুধু স্বস্তি আর স্বস্তি। লাগবে না এসি, কুলার।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক আজ বিকেলে বা সন্ধের দিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। উত্তরবঙ্গেও আবহাওয়া অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের কিছু অংশ সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি ও ঝড় হতে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। যদিও সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে থেমে থেমে হওয়া বৃষ্টি এই অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা থেকে সাময়িক স্বস্তি দিতে পারে।