তৈরি নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ক্রমশ বঙ্গোপসাগরের আবহাওয়া বদলাচ্ছে। এদিকে আবহাওয়ার এহেন খামখেয়ালিপনার কারণে অকাল বৃষ্টি, ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে দেশে। জানা গিয়েছে,  বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী দিনে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।  প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটির অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে থাকতে পারে। পশ্চিমবঙ্গেও কি বড়সড় দুর্যোগের আশঙ্কা রয়েছে? আজ রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যা সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় ভালোভাবে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এর পরোক্ষভাবে না হলেও এদিন কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়াও বইবে বলে খবর।

আইএমডি জানিয়েছে, নিম্নচাপ এলাকাটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে চলে গিয়ে একই অঞ্চলে একটি নিম্নচাপের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। এরপর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে ২ নভেম্বর ২০২৬ সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’! কবে ও কোথায় আছড়ে পড়বে?

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal)  কেমন থাকবে সে সম্পর্কে। মাসের শুরুতেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অর্থাৎ প্রতিটি জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google button