বিকেলেই ভোলবদল আবহাওয়ার, কলকাতা সহ ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ কেরলে বর্ষা ঢুকতেই বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Weather Update)। শুক্রবার ভোরে হওয়া ঝড় বৃষ্টির জেরে সেই জ্বালাপোড়া গরম উধাও হয়ে গিয়েছে বাংলায়। হ্যাঁ অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তা সহনীয়। যদিও চিন্তা নেই, কারণ এবার বাংলাজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি বলে খবর। আজ দুপুর বা বিকেলের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলী সহ বেশ কিছু জেলায় আবারও ঝড় বৃষ্টির দাপট শুরু হবে বলে খবর। শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণেই এই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা

আজ সকাল থেকেই রোদের তেজ অনেকটাই কম। সুন্দর হাওয়াও বইছে। সেইসঙ্গে আবার আকাশে মেঘেদের আনাগোনাও রয়েছে। গত কয়েক দিনে ঝলসে যাওয়া গরম পড়ছিল বাংলায়। উত্তরবঙ্গে স্বস্তি থাকলেও কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ রীতিমতো হিট চেম্বারে পরিণত হয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুনঃ মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি চীনের ধন কুবের, প্রথম কে?

কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলে খবর। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া,  ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির আসল দাপট শুরু হবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির মাত্রা বেড়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে সেখানে আরও ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বিকেলের দিকে ভালো ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। কালবৈশাখী ঝড় সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।