সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। বইছে হাওয়াও। তবে গরম কিন্তু যে কে সেইই রয়েছে। যদিও আজ শুক্রবার দুপুরের পর বা বিকেলের দিকে নতুন করে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update) খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিসের কর্মকর্তারা বলেছেন, ‘আর্দ্রতার মাত্রা বেশি থাকলে পর্যাপ্ত তাপের কারণে বৃষ্টি তৈরি করে এমন বজ্র মেঘ তৈরি হতে পারে। যদিও একটানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গরমের দাপটও থাকবে।’ আপনিও কি বাড়ির বাইরে আছেন? জানতে ইচ্ছুক বিকেলে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? তাহলে চলুন বিশদে জেনে নেবেন।
বিকেলে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তীব্র ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীও। কলকাতায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। এর পাশাপাশি বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুনঃ ট্রাম্পের নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার! রাশিয়া থেকে তেল কিনবেই ভারত, জানাল সরকারি সূত্র
এরইসঙ্গে গরম ও আদ্রতায় ভরা আবহাওয়া বিরাজ করবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। আলিপুর মৌসম ভবনের তরফে এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরমের সতর্কতা রয়েছে। আগামী ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩–৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আবহাওয়া অফিস আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সকলকে প্রবল বজ্রবিদ্যুৎ থেকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বেশি ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে।










