কিছুক্ষণেই প্রবল ঝড়, বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায়, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: প্রাক বর্ষার মৌসুমে এ কেমন আবহাওয়া (Weather Update) বিরাজ করছে সমগ্র দক্ষিণবঙ্গে? বৃষ্টির বদলে শুধুই বেড়ে চলেছে তাপমাত্রা, বাড়ছে অস্বস্তিকর গরম এবং আদ্রতা। বাড়ি থেকে বাইরে বের হতে গেলেই গায়ে যেন রোদের ফোসকা পড়ে যাচ্ছে। ফলে সকলের একটাই প্রশ্ন দক্ষিণবঙ্গের ভাগ্য কবে বদলাবে? কবে একটু ঝেঁপে ঝড় বৃষ্টি পাবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি? ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বেশ কিছু জেলায়। সেখানে অন্যদিকে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। কারণ আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের ভাগ্য কিছুটা হলেও বদলাবে বলে খবর। বিকেল থেকে সন্ধের মধ্যে একাধিক জেলায় বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের আধিক্য লক্ষ্য যাবে।

কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি

আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী,আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে। শক্তিশালী বজ্রগর্ভ মেঘমালার দ্রুত বিস্তার লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎসহ দমকা ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত, ঘণ্টায় ৭০–৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুনঃ বিকেলের মধ্যে প্রবল ঝড়, বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায়, আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী ১৫ থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী ১২ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে শুরু করবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের মধ্যে বর্ষার কারণে ভারী থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।