প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসব মিটতেই কড়া অ্যাকশনে নামল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ির সামনের অস্থায়ী শেড ভাঙার জন্য হাজির হয়েছে বুলডোজার। ইতিমধ্যেই শেড (Abhishek House Shed Demolition) খোলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণে অভিষেকের বাড়ির সামনে ও পিছনে মোতায়েন করা রয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আনা হয়েছে কলকাতা পুরসভার কয়েকটি গাড়ি। গোটা ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ তৈরি হয়েছে।
অভিষেকের বাড়িতে বুলডোজার
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ কালীঘাট রোডে পটুয়াপাড়ায় বাড়ির গেটের বাইরে সাতসকালে পৌঁছে গিয়েছে বুলডোজার। আনা হয়েছে কলকাতা পুরসভার বেশ কয়েকটি গাড়ি। বাড়ির সামনে অস্থায়ী শেড ভাঙার কাজ শুরু করে দিয়েছে বুলডোজার। ফুটপাথ জবরদখল করে বাড়ির সামনে অস্থায়ী শেড তৈরির অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। তাই মানুষের যাতায়াতে যাতে কোনও অসুবিধা তৈরি না হয়, তার জন্য এই শেড খুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকায় যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, তার জন্য পুরো চত্বর জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
#WATCH | Kolkata, West Bengal | Police and Administration conduct a demolition drive against the illegal encroachment on the footpath outside TMC MP Abhishek Banerjee’s residence in Kalighat https://t.co/wSo9Fk80mM
— ANI (@ANI) November 12, 2026
খুলে ফেলা হল অস্থায়ী নির্মাণ
এই অস্থায়ী শেড নিয়ে অভিষেকের আইনজীবী অর্ক নাগ জানিয়েছেন যে, “আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাই নিরাপত্তারক্ষী ও পুলিশের সুবিধার্থেই এই শেডটি বানানো হয়েছিল।” গতকাল, ভাইফোঁটার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই শেড খোলার কাজ শুরু করা হয়েছিল যা বাঁশ, টিন দিয়ে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেই কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। তাই আজ সেই শেড খুলতে বুলডোজার নিয়ে হাজির হয়েছে পুরসভার কর্মীরা। এই অস্থায়ী শেডটি মূলত একটি বাঁশের কাঠামো দিয়ে তৈরি। সেখানেই আগে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা বসতেন। গ্রিল দিয়ে ঘেরাও এই অংশে আলো, পাখার ব্যবস্থা করা ছিল। গ্রিল দিয়ে ঘেরাও কিছু অংশ রয়েছে। তবে সবটাই এবার খোলা হচ্ছে।
আরও পড়ুন: টিউশন করে নিজের পড়ার টাকা জুগিয়ে NEET ক্র্যাক দর্জির ছেলের, এবার হবেন ডাক্তার!
মোতায়েন করা হয়েছে অসংখ্য পুলিশ, র্যাফ
জানা গিয়েছে, পুরসভার তরফে নোটিস পাঠানো হয়েছিল আগেই, তাই আজ ভোর ৫টায় ইঞ্জিনিয়ারিং বিভাগসহ আরও অনেক বিভাগের কর্মীরা এসেছেন। এদিন কালীঘাট থানার পুলিশ ছাড়া অন্যান্য থানার পুলিশ, কমব্যাট ফোর্স, র্যাফ, কেন্দ্রীয় বাহিনী, পুরসভার কর্মীরা সকলেই এসেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে। সম্প্রতি অভিষেকের বাড়ির সামনে তাঁর জন্মদিনের দিন সেলিব্রেশনের সময় গন্ডগোল হয়েছিল। কালীঘাট তৃণমূলের দাবি ছিল, বিজেপি এসে ঝামেলা করেছে উল্টোদিকে বিজেপির দাবি ছিল, পিছনের পটুয়াপাড়া থেকে ঠাকুর বেরোতে পারছিল না। তাই ঝামেলা হয়েছে। তবে এখনও ঝামেলার মূল কারণ প্রকাশ্যে আসেনি।
যদিও দ্বন্দ্ব ও সংঘাত নিয়ে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে প্রশাসন ও সরকারকেও একযোগে বিঁধে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘আমাকে ভয় দেখিয়ে, হামলা চালিয়ে, আমার কণ্ঠরোধ করতেই কি এত মরিয়া প্রশাসন? বিজেপি সরকার আমার কণ্ঠস্বরকে এত ভয় পায় কেন? বারবার অভিযোগ জানানোর পরেও লোকসভার মাননীয় স্পিকার কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না? ক্ষমতার অপব্যবহার করে সত্যের কণ্ঠরোধ করা যায় না।’ ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক অন্দরে।










