শুরু হল আমতা থেকে সরাসরি সেক্টর ৫ অবধি বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

Amta-Sector V Bus)

সহেলি মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান। অবশেষে বাস যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূর্ণতা পেল।  চালু হয়ে গেলো আমতা থেকে সরাসরি ডানলপ হয়ে সেক্টর ৫ যাওয়ার নতুন বাস (Amta-Sector V Bus) পরিষেবা। এই বাস সাধারণ যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের কত যে সুবিধার হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

আমতা-সল্টলেক রুটে শুরু বাস পরিষেবা

এমনিতে যত সময় এগোচ্ছে ততই শহর কলকাতায় হারিয়ে যাওয়া একের পর এক বাস ফিরিয়ে আনছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। এছাড়াও বহু রুটে দীর্ঘ প্রতীক্ষিত বাস পরিষেবা শুরু করা হয়েছে সরকারের তরফে। তবে এবার সেই তালিকায় নাম লেখাল আমতা-সল্টলেক ভায়া নিউ টাউন বাস পরিষেবা। যদিও এটি বেসরকারি সংস্থার বাসের সঙ্গে সরকারের কোনো রকম সম্পর্ক নেই। যদিও আমতা সল্টলেক বাসের চাহিদা দীর্ঘদিনের ছিল সাধারণ মানুষের। অবশেষে সেই সকল অপেক্ষার অবসান ঘটলো। বাসটিরে যাত্রাপথ শুরু হবে আমতা থেকে। ইতিমধ্যে এই বাস পরিষেবা বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে। বেজায় খুশি সাধারণ মানুষ।

বাসের রুট ও সময়সূচি

এবার আসা যাক বাসটির রুট ও সময়সূচি সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, আমতা থেকে সল্টলেক সেক্টর ৫ অবধি  বাসটি যাত্রাপথে মানিকপুর, গাব্বেড়িয়া, রাণীহাটি, ধুলাগড়, অংকুরহাটি, সলপ, কোনা, রাজচন্দ্রপুর, বালিহল্ট, দক্ষিনেশ্বর, ডানলপ, মাঠকল, দুর্গানগর, এয়ারপোর্ট ৩, ২, ১ যাবে। এছাড়াও বাসটি আমতা ঠেলে ভায়া চিনারপার্ক, CC2, বিশ্ববাংলা, নারকেলবাগান, নিউটাউন বাসস্ট্যান্ড, DLF 1, মহিষবাথান, কলেজ মোড় ঢুকবে।

আরও পড়ুনঃ বাঁশপাহাড়ি থেকে কলকাতার AC বাস চালু করল SBSTC, জানুন রুট ও সময়সূচি

সময়সূচি সম্পর্কে বললে, জানা গিয়েছে, বাসটি আমতা থেকে সকাল ৮:২০ মিনিটে ছাড়বে। বাসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি  8145330065 / 6295830329 (Office) নম্বরে অনায়াসেই যোগাযোগ করে নিতে পারেন। অর্থাৎ এই একটি বাসে করেই আমতাবাসী নিউটাউন থেকে শুরু করে সল্টলেক অনায়াসেই পৌঁছে যেতে সক্ষম হবেন।