১২ থেকে ১৫ তারিখ! অক্টোবরে এই দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে ঢুকবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। আগস্ট এবং সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হলেও অক্টোবর নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি। তার আগেই কি মিলবে অন্নপূর্ণার ৩০০০ টাকা? নাকি একেবারে পুজোর পরে দেওয়া হবে? বিস্তারিত জানাব এই প্রতিবেদনে। তার সঙ্গে যাদের আন্ডার প্রসেস স্ট্যাটাস রয়েছে, তাদের জন্য রয়েছে সুখবর।

অক্টোবরে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ তারিখ থেকে দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অন্নপূর্ণার টাকা দেওয়া হবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে। তবে এ মাসের ১২ তারিখ কেটে গেলেও এখনও পর্যন্ত নামগন্ধ নেই টাকা ঢোকার। পুজোর মাসের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কবে ঢুকবে ৩০০০ টাকা?

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে ১২ থেকে ১৫ তারিখের মধ্যেই। যেহেতু ১৫ তারিখ থেকে পশ্চিমবঙ্গজুড়ে দুর্গাপুজোর ছুটি পড়ছে, তাই তার আগেই সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও নবান্নের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু যদি ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণার টাকা না ছাড়া হয়, তাহলে একেবারে পুজোর পরেই মিলবে এই টাকা, এমনটাই দাবি বেশ কিছু রিপোর্টের।

আরও পড়ুন: “৪৮ ঘণ্টা সময় দিতে হবে” থানায় হাজিরা না দিয়ে ইমেইল পাঠালেন অভিষেক

এদিকে বহু মহিলার আবেদন বর্তমানে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। তাদের মনেও একটাই প্রশ্ন, কবে ঢুকবে টাকা?  রিপোর্ট জানাচ্ছে, যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে, তাদের অক্টোবর থেকেই টাকা দেওয়া শুরু হবে এবং সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু যাদের ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাদের তথ্য আবার পুনরায় যাচাই করা হবে। সেক্ষেত্রে নতুন করে আবেদন করতেও হতে পারে বা বিডিও কিংবা পৌরসভায় যোগাযোগ করতে হতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য, ১০ জুলাইয়ের আগে পর্যন্ত যারা আবেদন করেছিলেন, তারা প্রত্যেকেই পাবেন টাকা। এমনকি চলতি মাসে যারা সেবা সেতু ক্যাম্প থেকে নতুন আবেদন করেছিলেন, তাদের তথ্য ভেরিফিকেশন করে অর্থ সহায়তা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

google button