বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর বৃহস্পতিবার মেসি কাণ্ডে স্বশরীরে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এদিন একটানা সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বাইরে বেরোতেই যেন বাড়ির পথ ভুলে গেলেন অরূপ বিশ্বাস! কলকাতা শহরে বেশ কয়েকবার চক্কর খেলো তৃণমূল নেতার গাড়ি! মাঝে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমবার মেসি কাণ্ড নিয়ে মুখ খুলতে দেখা গেল অরূপকে।
মেসি কাণ্ডে প্রথমবার মুখ খুললেন অরূপ বিশ্বাস
বৃহস্পতিবার পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে আলিপুর হয়ে কলকাতা শহরে বেশ কয়েকবার চক্কর খেলেন অরূপ বিশ্বাস! এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বললেন, “গোটা বিষয়টি এখন তদন্তের অধীনে। তাই এ নিয়ে কিছু বলবো না। যা বলার আদালতেই জানাবো।”
এদিন, ক্যামেরার মুখোমুখি হয়ে বেশ কয়েকবার সাংবাদিকদের কিছু প্রশ্ন এড়াতেও দেখা গেল অরূপ বিশ্বাসকে! শেষে মেসি কান্ডের মূল অভিযুক্ত বললেন, “সত্যের জয় হবেই। সূত্রের খবর, আজ থানায় হাজিরা দেওয়ার পর নাকি আলিপুর আদালতে নিজের আইনজীবীর সাথেও দেখা করেন অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, আগামী 22 জুন অর্থাৎ সোমবার ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তলব করেছে পুলিশ। সেদিন হাজিরাও দেবেন বলেই জানান অরূপ!
অবশ্যই পড়ুন: বর্ষা এলেও কমেনি তাপপ্রবাহ, কয়েকটি জেলার স্কুলে গরমের ছুটি বাড়ানোর ঘোষণা
উল্লেখ্য, এর আগে গত 17 মে, বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছিলেন শতদ্রু দত্ত। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে পরপর তিনবার তলব করেছিল পুলিশ। যদিও প্রতিবারই হাজিরা এড়িয়ে ছিলেন অরূপ বিশ্বাস। এর মাঝে আদালতের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়েছিলেন অরূপ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টও জানিয়ে দেয়, অরূপ বিশ্বাসকে এখনই গ্রেফতার করা চলবেনা!










