এই কাজ করলে জমা পড়বে না আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন, আগে জেনে নিন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে (West Bengal) জোর কদমে চলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া। আগামী 16 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাংলায় চালু হয়ে যাবে এই কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা। যার ফলে বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন আমজনতা। তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা এখনও এই প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি। অনেকেই আবার এমন কিছু ভুল করেছেন যার জন্য একপ্রকার বাতিল হয়ে যাচ্ছে আবেদন। আজকের প্রতিবেদনে রইল এই প্রকল্প সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আপডেট।

এই কাজ করলে বাতিল হতে পারে আবেদন!

সরকারি নির্দেশের পর অনেকে নিজেরাই আয়ুষ্মান ভারতের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করছেন। অনেকেই আবার আশা কর্মীদের দিয়ে এই প্রকল্পে আবেদন করিয়ে নিচ্ছেন। তবে এই প্রকল্পে আবেদন করার আগে অনেকেই আধার কার্ডে নিজেদের ভুল সংশোধনের জন্য আবেদন করেই সেই আধার কার্ড দিয়েই আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন করছেন। এর ফলে আধার কার্ডের তথ্য সংশোধনের জন্য একদিকে আবেদন জমা পড়ছে অন্যদিকে সেই পুরনো আধার কার্ড দিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করায়, সেই আবেদন এক প্রকার বাতিল হয়ে যাচ্ছে।

আয়ুষ্মান ভারত প্রকল্পের পোর্টালে আবেদন করার সময় এই ধরনের আবেদনকারীদের নামের পাশে লেখা থাকছে, আন-আইডেন্টিফায়েড। এর অর্থ, আবেদনকারী যে তথ্য প্রদান করেছেন তাতে কোনও গরমিল রয়েছে। রাজ্যের বহু মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে। সে ক্ষেত্রে বলে রাখি, আপনি যদি আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করে তা আপডেট করার জন্য আবেদন করেই আয়ুষ্মান ভারত প্রকল্পে পুরনো আধার কার্ড দিয়ে আবেদন করতে যান সে ক্ষেত্রে সেই আবেদন সম্পূর্ণ হবে না। কাজেই এক্ষেত্রে আধার কার্ডের বদলে রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে আবেদন করতে পারেন আপনি।

অবশ্যই পড়ুন: মুসলিম বলেই টিম ইন্ডিয়ায় জায়গা পাচ্ছেন না সরফরাজ খান, মহম্মদ শামি? জানুন

উল্লেখ্য, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প পরিষেবা পাকাপাকিভাবে শুরু হওয়ার আগে সম্প্রতি রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আর সেই বৈঠকেই রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিকে একগুচ্ছ নির্দেশ দেন তিনি। একই সাথে আয়ুষ্মান ভারত প্রকল্পে নির্ধারিত রেটেই হাসপাতালগুলিকে চিকিৎসা পরিষেবা দিতে হবে বলেও জানানো হয় রাজ্যের তরফে।