সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলায় (Bengal DA Case) বিরাট চমক। পরবর্তী শুনানি কবে হবে? জানা গেল দিনক্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ নভেম্বর, ২০২৬-এ আইটেম নং ৮, সুপ্রিম কোর্টের ১১ নম্বর রুমে মামলার শুনানি হবে বলে খবর। আপনিও কি একজন সরকারি কর্মী? কঙ্খিত ডিএ পেতে মরিয়া? তাহলে চলুন বিশদে জেনে নেবেন।
৩ নভেম্বর বাংলার ডিএ মামলার শুনানি ধার্য হল
ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বড় তথ্য দিয়েছেন। ফেসবিকে তিনি লিখেছেন, ‘আগামী ৩..১১.২০২৬ -এ সুপ্রিম কোর্টে ডিএ মামলা। রুম নম্বর ১১ আইটেম নাম্বার ০৮।’ তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেট অনুযায়ী, এদিন মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং মামনীয় শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে। তবে আদৌ এদিন শুনানি হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা তপিরি হয়েছে। উঠছে প্রশ্ন।
গত ২৭ অক্টোবর ডিএ মামলার শুনানি থাকলেও তা হয় না। পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) -এ শুনানির জন্য তালিকাভুক্ত হলেও হয় না। এই শুনানির জন্য আরও ৪ সপ্তাহ অর্থাৎ এক মাস অপেক্ষা করতে হবে বাংলার কর্মরত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের। যদিও ৪ সপ্তাহ অপেক্ষা করতে হল না বাংলার কর্মীদের।
আরও পড়ুনঃ নেই কোনো ফুড লাইসেন্স! শিয়ালদায় রাজুদার পরোটার দোকানে হঠাৎ হানা খাদ্য সুরক্ষা দফতরের
কেন ২৭ অক্টোবর শুনানি হয়নি?
অনেকেরই প্রশ্ন, কেন ২৭ অক্টোবর ডিএ মামলার শুনানি হয়নি? সেদিন মলয়বাবু জানান, ‘একটি গুরুত্বপূর্ণ সিপিআই মামলা ছিল, যেটা সকাল ১০:৩০টা থেকে টানা ৪টে অবধি চলে। তাই আমাদের সহ কোনও মামলার শুনানিই হয়নি। আমাদের মামলাটি ১৪ নম্বরে তালিকাভুক্ত ছিল। বাংলার ডিএ মামলার শুনানি ফের ৪ সপ্তাহ পর হতে পারে। মাঝে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকও আছে। এখন দেখা যাক কী হয়।’










