সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ লড়াই, টালবাহানার পর ডিএ মামলা (Bengal DA Case) হিমঘরে হয়তো আর যাবে না! ঠিক এমনই মনে করছেন বাংলার কয়েক লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা। মামলার জল আর কতদূর এগোয়? আর কবে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া টাকা পাবেন সকলে? সেই প্রশ্নই দীর্ঘ কয়েক বছর ধরে তুলছেন সকল কর্মচারীগণ। তবে সুপ্রিম কোর্টের তরফে জারি করা মামলার নতুন আপডেট দেখে সকলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
ডিএ নিয়ে দারুণ সুখবর
ডিএ মামলায় সুপ্রিম কোর্টের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বিশেষ পোস্ট করেছেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ডিএ মামলায় বিচারকদ্বয় পার্ট Heard-এ পরিণত করেছেন। সেই প্রেক্ষিত কোর্ট আর সাইটেও তা আপডেট হয়ে গেছে। ফলে অবসরের আগেই বিচারকদ্বয় মামলার ইতি টানবেন। আর কেসটা হিমঘরে যাওয়ার সম্ভাবনা থাকল না।’ এমনকি মামলার পরবর্তী শুনানি কবে হতে পারে সেই বিষয়েও জানানো হয়েছে।
মামলার পরবর্তী শুনানি কবে?
শীর্ষ আদালতের আপডেট অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ আগস্ট, ২০২৬ সালে মামলার পরবর্তী শুনানি হতে পারে। আর এই শুনানি করতে পারেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র। এদিকে নতুন আপডেট নিয়ে খুশিতে ফেটে পড়েছেন সরকারি কর্মীগণ। সকলে আশাবাদী, এবার হয়তো তাঁরা তাঁদের ন্যায্য বকেয়া পেয়ে যাবেন।
এই বিষয়ে একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সুসংবাদ অবশ্যই।’ অপর একজন লিখেছেন, ‘মলয় বাবু আপনাদের র্দীঘদিন ধরে এই মামলায় জড়ে আছেন তাই আপনাদের অনেক জ্ঞ্যান অর্জন করেছেন ধন্যবাদ শুভকামনা শুভেচ্ছা জানাই গ্ৰ্যান্ট ইন এড পেনশনারদের পেনশন প্রাপকদের ডিএ/ডি আর হাতে পাওয়ার আশা করছি ইউনির্ভাসিটির শিক্ষাকর্মী হিসেবে 80 কাছাকাছি বয়সের ভারে কিছুটা আশা আপনাদের জন্য করছি,, আপনাদের সবাইকে যে সমস্ত উকিল সাহেবদের শ্রদ্ধা নিবেদন করছি সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য।’
আরও একজন লিখেছেন, ‘আদালতে কেসের সমাধান আর নবান্ন থেকে কার্যকরী হওয়া অর্থাৎ টাকা বেরোন আকাশ পাতাল তফাৎ। বাস্তব অভিজ্ঞতা অন্তত তাই বলছে।’ আরও একজন লিখেছেন, ‘মলয় বাবু নমস্কার নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা পেনশনাররা অনেক টা চিন্তা মুক্ত হলাম।’










