এনগেজমেন্টের পরেই দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে মিমের বন্যা! মিলল পাল্টা জবাবও

Published:

Debangshu Bhattacharya

প্রীতি পোদ্দার, কলকাতা: সমাজমাধ্যমে এনগেজমেন্টের খবর প্রকাশ্যে আসতেই চর্চার কেন্দ্রে এখন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তবে আংটি বদলের সুখবর দিলেও হবু স্ত্রীর ছবি প্রকাশ্যে আনেননি দেবাংশু, পাছে রাজনৈতিক সমালোচনা শুরু হয়। কিন্তু ছবি না ছাড়লেও কৌতূহলের পারদ এতটাই চড়েছিল যে দেবাংশুর জীবনসঙ্গিনীর ছবি (Debangshu Bhattacharya Engagement) বেশ ভাইরাল হয়ে গিয়েছে। নাম, ধাম পরিচয় কিছুই জানতে বাকি নেই কারোর। অনেকে আবার এই নিয়েও নানা রকম খিল্লি শুরু করেছেন। এমতাবস্থায় মুখ খুললেন তৃণমূলের দেবাংশু। সমালোচকদের করলেন তুলোধোনা।

হবু স্ত্রীকে নিয়ে কটাক্ষ, কী লিখলেন দেবাংশু?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, দেবাংশু ভট্টাচার্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর এনগেজমেন্টে ভিত্তিক একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন যে, “একজনের হবু স্ত্রীকে নিয়ে কিছু মানুষ দারুণ দারুণ পোস্ট করছেন; একটি মেয়ে, যে রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাকেও টেনেহিঁচড়ে বিদ্রূপ করতে ছাড়ছেন না! এগুলো করে কি দু’কিলো বেশি পুণ্য লাভ করলেন? নাকি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের সমান মর্যাদা লাভ করলেন? ভবিষ্যতে নাতি-নাতনিকে গল্প শোনাবেন, ‘বাবু জানিস তো, দেবাংশুর বউকে নিয়ে একসময় মিম বানিয়েছিলাম… সে কী কাণ্ড, আজকের দিনে তোরা আর কী এমন রিচ পাস!’”

সমালোচকদের একহাত নিলেন দেবাংশু

নিজের হবু স্ত্রীকে নিয়ে ঠাট্টা করার প্রতিবাদে তিনি সমালোচকদের উদ্দেশে আরও বলেন যে, “আসলে আমরা কতটা বেকার, এই সমাজের ওপর কত বড় বোঝা, সেগুলো বোঝার জন্য দেশের অর্থনৈতিক প্যারামিটার দেখার প্রয়োজন পড়ে না। একজন বিদেশি যদি একাংশ দেশবাসীর ফেসবুক টাইমলাইন চেক করেন, তাহলেই তা তাঁর কাছে পরিষ্কার হয়ে যাবে। কিছু মানুষ এক্সাইটমেন্টে আমাকে নিয়ে সেই যে ২০১৯ সাল থেকে শুরু হয়েছে, তা আজও সমানভাবে বিদ্যমান সে আমি রাজনীতিতে থাকি বা না থাকি। এতে আমি বেশ গর্ববোধ করি। প্রোফাইলে একটা মাত্র শব্দ পরিবর্তন করতে যে আপনাদের কিছু কিছু মানুষের ডাউন হওয়া প্রোফাইল ও পেজগুলোর জন্য এতটা উপকারী হয়েছে ভাবতে পারছি না।”

আরও পড়ুন: বাড়িতেই করুন ধনেপাতা চাষ, ছোট পাত্রে ভালো ফলনের জন্য রইল টিপস

ব্যঙ্গের সুরে দেবাংশু ভট্টাচার্য আরও বলেন যে, “ যাঁরা এই সমস্ত কর্মকাণ্ড করছেন, তাঁদের বলব, পূর্ণশক্তি নিয়ে চালিয়ে যান। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আপনাদের বাবা-মাকে আমার প্রণাম জানাবেন, তাঁদের আশীর্বাদও আমার প্রয়োজন। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সমাজের উপকারে লাগতে পারে কনস্ট্রাক্টিভ এমন কিছু করুন। অযথা ইন্টারনেট নষ্ট করে নারকেল গাছের চড়ুই পাখিদেরও আর অকারণে মানসিক অবসাদগ্রস্ত করে তুলবেন না! দক্ষিণ, মধ্য, বামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্বের তরফ থেকেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা পেয়েছি। তাঁদেরও হার্দিক ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। বিগত এক দশকে আপনাদের থেকে যে ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি, বিশ্বাস করি আগামী দিনেও তা থেকে বঞ্চিত হব না।”

কে দেবাংশুর হবু স্ত্রী?

জানা গিয়েছে, দেবাংশুর হবু স্ত্রীর নাম মেঘনা শর্মা। তিনি পেশায় এখন বিমানসেবিকা, জনপ্রিয় বিমানসংস্থায় চাকরি করেন তিনি। মেঘনার বাড়ি উত্তরপাড়ায়। আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারেন দু’জনে। আংটি বদলের পর এ বার সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষা।তবে এটা স্পষ্ট মেঘনা যে পেশার সঙ্গে যুক্ত থাকুক না কেন, তার সঙ্গে রাজ্য-রাজনীতির পরোক্ষ এবং প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই।

google button