বিক্রম ব্যানার্জী, কলকাতা: টাটা গোষ্ঠীর (Tata Group) অন্দরে টানাপোড়েন চলছে বহুদিন ধরেই। এবার সেসব নিয়ে মুখ খুললেন রতন টাটার (Ratan Tata) ভাই জিমি নেভাল টাটা। টাটা ট্রাস্ট-এর চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে কার্যত ভিন্ন অবস্থান নিলেন তিনি। তাঁর দাবি, এন চন্দ্রশেখরনকে টাটা সন্সের নির্দিষ্ট পদে বহাল রাখতে হবে। এছাড়াও টাটার মালিকানাধীন সংস্থাটির শেয়ার বাজারে তালিকাভুক্তির পক্ষেও মত দিয়েছেন তিনি। ঠিক কী জানালেন রতন টাটার ছোট ভাই?
ঠিক কী বললেন জিমি?
নোয়েল টাটার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন রতন টাটার ছোট ভাই জিমি। তাঁর দাবি, টাটা ট্রাস্টসের বিভিন্ন সংস্থায় পরিবারের একাধিক সদস্যকে যুক্ত করার মাধ্যমে টাটা সন্সের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চলছে। আর এই গোটা বিষয়টিকে ব্যাকডোর টেকওভারের সাথে তুলনা করেছেন তিনি। তাঁর মতে, জনকল্যাণের উদ্দেশ্যে তৈরি হওয়া ট্রাস্টে কখনই পারিবারিক প্রভাব থাকা উচিত নয়।
এদিকে, টাটার মালিকানাধীন সংস্থাটিতে নির্দিষ্ট পদে চন্দ্রশেখরের তৃতীয় মেয়াদের ক্ষেত্রে নোয়েল টাটা একেবারে ভিন্ন মত প্রকাশ করলেন রতন টাটার ভাই। নোয়েল টাটা চন্দ্রশেখরের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি এবং ভারতীয় শেয়ার বাজারে টাটা সন্সের তালিকাভুক্তি নিয়ে আপত্তি প্রকাশ করলেও রতন টাটার ভাই জিমি টাটা গোষ্ঠীর পারফরমেন্স উন্নত করার পাশাপাশি সংস্থাটির উন্নতির স্বার্থে চন্দ্রশেখরের মেয়াদ বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন।
আরও পড়ুন: প্রযুক্তিতে চিনের রাজত্ব ধ্বংস করতে আমেরিকার সাথে হাত মেলাল ভারত! সঙ্গী জাপানও
প্রসঙ্গত, টাটা ট্রাস্টসের হাতে টাটা সন্সের প্রায় 66 শতাংশ অংশীদারিত্ব রয়েছে। অন্যদিকে জিমি টাটা টাটা সন্সের প্রায় 0.81 শতাংশের মালিক এবং নোয়েল টাটার পর ব্যক্তিগতভাবে অন্যতম বড় শেয়ারহোল্ডার। সবমিলিয়ে, টাটা সন্সের মালিকানা কাঠামোও চলতে থাকা সংঘাতকে আরও বড় রূপ দিল! বিশেষ করে রতন টাটার ছোট ভাই নোয়েল টাটার বিরুদ্ধে মুখ খোলায়, টাটা গোষ্ঠীর অন্দরের অশান্তি যেন প্রকট হয়ে উঠলো!










