বিজেপি নেতার তোলাবাজি, মাকে খুন যুবকের…! আজকের সেরা ১০ খবর (১৬ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ নভেম্বর, সোমবার। বিজেপি নেতার তোলাবাজি, মাকে খুন যুবকের, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) এনসিপিআই সাংসদদের জবাব দেওয়ার ডেডলাইন স্পিকারের

নোটিশের জবাব দিতে আর বাড়তি সময় নয়। দলত্যাগ বিরোধী আইনের নোটিশের জবাব আগামী ২৪ নভেম্বরের মধ্যেই দিতে হবে বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। তৃণমূলের পরাজয়ের পর শিবির পরিবর্তন করে এনসিপিআইতে যোগদান করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারসহ ২০ জন। তবে মমতা তৃণমূলের করা পদ খারিজের দাবিতে নোটিশ পাঠিয়েছিলেন স্পিকার। একাধিকবার সময় চাইলেও এবার ডেডলাইন বেঁধে দিলেন ওম বিড়লা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ চলছে জোরকদমে। তবে এ নিয়ে পুরভোটের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত। সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছেন। এমনকি মমতা তৃণমূলের পক্ষ থেকে পৃথকভাবে শীর্ষ আদালতে এই মামলা যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস ও অভিষেকের আবেদনে হাইকোর্টের বর্তমান নির্দেশ আপাতত বহাল রেখে সব পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ারই আর্জি জানানো হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার

এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির নেতা। নিজের নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা তোলার অভিযোগে ওই নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধৃত ওই ব্যক্তির নাম অভিজিৎ করণ। তিনি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা অভিজিতের বিরুদ্ধে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। এমনকি দলের নেতা রিপুঞ্জয় প্রামাণিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) বাগদান সারলেন দেবাংশু ভট্টাচার্য

বাগদান সেরে নিলেন দেবাংশু ভট্টাচার্য। রাজনীতি থেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন নিজেকে। তবে রবিবার সন্ধ্যায় আচমকা সোশ্যাল মিডিয়ায় নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে লেখেন এনগেজড। যদিও কার সঙ্গে তিনি আংটি বদল করেছেন বা পাত্রী কে, সেই সমস্ত বিষয়ে কিছু জানানো হয়নি। একাধিক বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দেবাংশুর হবু স্ত্রীর নাম মেঘনা। সে হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। জীবনসঙ্গী দুবাই নিবাসী এবং সে বিমান সংস্থায় কাজ করে বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) হরিদেবপুরে মাকে খুন ছেলের

নৃশংস ঘটনা হরিদেবপুরে। কলকাতার দক্ষিণ-পশ্চিম প্রান্তের হরিদেবপুরে জন্মদাত্রী মায়ের গলা টিপে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাগর ঘোষ। মাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। এমনকি তদন্তে নেমে ইতিমধ্যেই সাগরকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছিল সাগরের। সেই ঘটনার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তবে সেই সূত্রে মায়ের উপর এমন আক্রমণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড এবং কমিটির বৈঠকে পরিচালকদের প্রস্তাবের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইসিসির দাবি, ক্রিকেটের বিশ্বব্যাপী সম্প্রসারণ থেকে শুরু করে দর্শক সংখ্যা বৃদ্ধি আর বাণিজ্যিক উন্নয়নের মতো বিষয়গুলিকে নজরে রেখেই জয় শাহের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে জয় শাহ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড তাঁর উপর আস্থা রেখেছে। এর জন্য তিনি কৃতজ্ঞ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) তারাপীঠ থানার বিরুদ্ধে মোটা অংকের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

এবার মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল বীরভূমের তারাপীঠ থানার বিরুদ্ধে। এমনকি ফাঁদ পেতে পুলিশের ঘুষ নেওয়া হাতেনাতে ধরল বিজেপির নেতা কর্মীরা। জানা গিয়েছে, শনিবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তারাপীঠ গিয়েছিলেন রামপুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিন্টু দাস। তবে ফিরতে দেরি হওয়ায় থানার সামনে দাঁড়িয়ে ভিডিও কলে মাকে নিজের অবস্থান দেখাচ্ছিলেন। আর সেখানেই তাঁদের কাছ থেকে পুলিশ ৩৫ হাজার টাকা দাবি করেছিল। এমনকি পরে ১০ হাজার টাকা রফা করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) সাসপেন্ড হল ঋতব্রত তৃণমূলের এক্স অ্যাকাউন্ট

সাসপেন্ড হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত তৃণমূলের এক্স অ্যাকাউন্ট। সকাল থেকেই অ্যাকাউন্টটি খুললে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ডেড। যদিও এই চক্রের পিছনে মমতা তৃণমূলকেই দাবি করছে তারা। এ বিষয়ে ঋজু দত্তের দাবি, যেহেতু নাম এবং প্রতীক নিয়ে এখনও পর্যন্ত কোনও নিষ্পত্তি হয়নি, তাই কালীঘাট তৃণমূল রিপোর্ট মেরে অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করেছে। পাল্টা মমতা শিবিরের দাবি, “ওরা তো বিজেপি পরিচালিত সরকারের বি টিম। আমরা এই ধরনের কাজ করছি কিনা রাজ্য সরকারের পুলিশদের তদন্ত করে দেখতে বলুন।” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) জম্মু-কাশ্মীরে দুই জঙ্গি এনকাউন্টার

জম্মু-কাশ্মীরে ফের বড় সাফল্য ভারতীয় সেনার। নিরাপত্তা বাহিনীর সাথে দীর্ঘক্ষণের গুলির লড়াইয়ে প্রাণ গেল দুই পাক লস্কর জঙ্গির। নিহতদের মধ্যে রয়েছে সংগঠনের শীর্ষ কমান্ডার তথা ২২ বছর বয়সী লতিফ ভাট। জানা গিয়েছে, গত ১১ নভেম্বর জম্মু-কাশ্মীরের কুলগামে আক্রান্ত এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় বাইকে আসা সশস্ত্র জঙ্গিরা। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সিআরপিএফের তিন জওয়ান। তারপরেই গোটা কুলগাম জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেখান থেকে খোঁজ পেয়েই চলে এনকাউন্টার। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) ডিজে মামলায় রক্ষাকবচ শেষ অভিষেকের

ডিজে মামলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তার মেয়াদ আপাতত শেষ। সেই কারণে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। গত ২১ মে তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। এমনকি তদন্তে সহযোগিতা করার নির্দেশে দেওয়া হয়। তবে এই রক্ষাকবচ দেওয়া হলেও পরবর্তী সময়ে আদালতে তার মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এবার তিনি গ্রেফতার হবেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও এদিকে অভিষেকের জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button