৫ বছর পর আফগানিস্তানের আকাশে উড়ল তালিবানের সামরিক জেট, সাহায্য করেছে ভারত?

Published:

Taliban Jet

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর অবশেষে আফগানিস্তানের (Afghanistan) আকাশে উড়ল সামরিক জেট। তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে মেরামত ও সংস্কারের পর Aero L-39 Albatros বিমানের পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। কাবুল বিমানবন্দর থেকে বিমানটির ওড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, সামরিক বিমানটির সফল উড়ান আফগানিস্তানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনটা মনে করছে তালিবান কর্তৃপক্ষও।

5 বছর পর আফগানিস্তানের আকাশে তালিবানের সামরিক জেট

ডিফেন্স মিররের রিপোর্ট অনুযায়ী,  দীর্ঘদিন ধরে আফগানিস্তানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমানটি আফগান প্রযুক্তিবিদদের প্রচেষ্টায় ফের উড়তে সক্ষম হয়েছে। তবে আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ এবং প্রযুক্তিবিদরা ঠিক কবে ওই বিমানটি সংস্কারের কাজ শুরু করেছিল সেই তথ্য স্পষ্ট নয়। জানিয়ে রাখা প্রয়োজন, আফগানিস্তানের L-39 Albatros মূলত একটি প্রশিক্ষণ বিমান। 1960 এর দশকে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় তৈরি হয়েছিল এই বিমানটি।

বলা বাহুল্য, আফগান কর্তৃপক্ষের হাতে থাকা এই প্রশিক্ষণ বিমানটি প্রথমবারের মতো সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে বিমানটি প্রশিক্ষণ বিমান হলেও এর সীমিত অস্ত্র বহন ক্ষমতা রয়েছে। এমনকি এই বিমানের আক্রমণের সক্ষমতা আছে বলেই দাবি করা হচ্ছে রিপোর্টে। বিমানটির সর্বোচ্চ গতি প্রায় 750 কিলোমিটার প্রতি ঘণ্টা। কাজেই এটিকে অত্যাধুনিক ফাইটার জেটের সাথে তুলনা করা ঠিক হবে না।

আরও পড়ুন: ‘আপনি এই চেয়ারে বসার যোগ্য নন’ ভরা এজলাসে শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

প্রসঙ্গত, আফগানিস্তানে L-39 বিমানের ইতিহাসও বেশ পুরনো। 2001 সালের পর সংঘাতের সময় অধিকাংশ বিমান নষ্ট হয়ে গেলেও কয়েকটি বিমান টিকে ছিল। সেইসব বিমানেরই একটিকে সংস্কার করে আবারও আকাশে ওড়ানো হয়েছে বলেই দাবি করা হচ্ছে রিপোর্টে। এক্ষেত্রে রাশিয়া এবং ভারতের থেকে সহযোগিতা নেওয়া হয়েছিল বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তালিবান কর্তৃপক্ষ।

google button