‘আপনি এই চেয়ারে বসার যোগ্য নন’ ভরা এজলাসে শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Published:

CJI Suryakant

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) তৈরি হলো নজিরবিহীন পরিস্থিতি। সোমবার, শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্তকে (Surya Kant) উদ্দেশ্য করে একেবারে সরাসরি এক আইনজীবী বললেন, ‘আপনি ওই চেয়ারে বসার যোগ্য নন, আপনার সততা নেই।’ আইনজীবীর এমন মন্তব্যের পরই তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টের লাইভ শুনানির অডিও এবং ভিডিও মিউট করে দেওয়া হয়। এমনকি ওই আইনজীবীকে আদালতকক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করা হচ্ছে রিপোর্টে।

সুপ্রিম কোর্টে অপমানিত প্রধান বিচারপতি!

গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল সুপ্রিম কোর্টে একটি জরুরী বিষয় উল্লেখ করা নিয়ে। আইনজীবী জানিয়েছিলেন, গত 2 নভেম্বর তিনি প্রধান বিচারপতির দফতরে তাঁর বিষয়টি জমা দিয়েছিলেন। কিন্তু 15 দিন কেটে যাওয়া সত্ত্বেও কোনও উত্তর না পাওয়ায় তিনি বাধ্য হয়ে আদালতের সামনে বিষয়টি তুলেছেন। তবে শুরুতে তিনি বিষয়টি এভাবে উত্থাপন করায় প্রথমে ক্ষমাও চেয়ে নেন এবং নথিপত্র দেখার আবেদন জানান।

জানা গিয়েছে, ওই আইনজীবী নথিপত্র দেখার আবেদন জানালে প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁকে অপেক্ষা করতে বলেন। বিচারপতি মোহনা-ও আইনজীবীকে এভাবে বিষয়টি উত্থাপন না করার নির্দেশ দেন। তবে উত্তরে আইনজীবী বলেন বিষয়টি অত্যন্ত জরুরি, তাই তিনি উত্থাপন করেছেন। এ কথা শুনেই প্রধান বিচারপতি বলেন, ‘আমরা বিষয়টা দেখব, আপনি অপেক্ষা করুন।’ তবে প্রধান বিচারপতি সেই নির্দেশ মানতে রাজি হননি তিনি। তাতেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।

আরও পড়ুন: বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান, লিস্টে আর কে?

তিনি সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে আইনজীবী বলেন, ‘না, আমি অপেক্ষা করতে পারব না। আপনি এই চেয়ারে বসতে পারেন না, আপনি এই চেয়ারে বসার যোগ্য নন। আপনার সেই সততা নেই।’ আইনজীবীর এমন মন্তব্যের পরই আদালতের শুনানির সমস্ত অডিও এবং ভিডিও মিউট করে দেওয়া হয়। রিপোর্ট বলছে, এমন আচরণের জন্য আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অন্যান্য আইনজীবীরা।

google button