বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান, লিস্টে আর কে?

Published:

Muslims

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিম (Muslims) ব্যক্তিত্বের নাম। এই তালিকা প্রকাশ করেছে জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। 2027 সালের তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচজনকে শীর্ষস্থানে রাখা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী থেকে শুরু করে সৌদি আরবের প্রিন্স, তুরস্কের প্রেসিডেন্টেরও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সেই তালিকা।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে 5 জন

RISSC এর তরফে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিম নেতা বা ব্যক্তিত্বদের তালিকায় এক নম্বরে যৌথভাবে যে পাঁচ জন রয়েছেন তাঁরা হলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পাকিস্তানের সেনাপ্রধান তথা চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রথম স্থানে একসাথে পাঁচ জনের থাকার নেপথ্যে মূল কারণ হিসেবে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মক্কা চুক্তিকে উল্লেখ করা হচ্ছে। গত 7 আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত এই বিশেষ প্রতিরক্ষা চুক্তিকে সদস্য দেশগুলির প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে RISSC। সংস্থাটি মনে করে, সৌদির আর্থিক শক্তি, তুরস্কের প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা এবং পাকিস্তানের সামরিক শক্তি, এই তিনটি দেশের সক্ষমতাকে একটি যৌথ নিরাপত্তা কাঠামোর মধ্যে আনার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তালিকার একেবারে শীর্ষে জায়গা দেওয়ার নেপথ্যে  তাঁর প্রশাসনিক ভূমিকা ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয়তার কথা তুলে ধরা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তালিকায় রাখার নেপথ্যে পাকিস্তানের সামরিক নেতৃত্ব এবং দেশটির প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তায় তাঁর প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও গত বছর এই তালিকার মূল র‍্যাঙ্কিংয়ের বাইরে ছিলেন এই দুজনই।

আরও পড়ুন: ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ কবে? জানুন শিডিউল, মাঠে নামবেন রোহিত-বিরাট?

প্রসঙ্গত, শীর্ষ পাঁচের পর এই তালিকায় নাম রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেই এবং পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর। এছাড়াও তালিকার প্রথম দশে নাম রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এদিকে পাকিস্তানের ধর্মীয় পণ্ডিত মুহাম্মদ তাকি উসমানি সপ্তম স্থানে রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় 39 নম্বরে জায়গা হয়েছে মিশরের  ফুটবলার মহম্মদ সালাহরও।

google button