বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে 400 রান করার কীর্তি অর্জন করেছে বাংলাদেশ (Bangladesh)। তাতেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। গোটা উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দাঁড়িয়ে 400 রান করা মুখের কথা নয়, আর সেই কাজটা করেই বিরাট মাইলফলক অর্জন করে ফেলেছে ওপার বাংলার টাইগাররা। এক্ষেত্রে ভারত সহ অন্যান্য একাধিক দেশকে ছাপিয়েই গিয়েছে বাংলাদেশ।
বিরাট ইতিহাস গড়ল বাংলাদেশ
উপমহাদেশের মধ্যে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ার সাথে সাথে 17 বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে কোনও সফরকারি দল হিসেবে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 400 বা তার বেশি রান করে দেখালো বাংলাদেশ। শেষবারের মতো 2008-2009 মরসুমে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে 466 রান করেছিল অস্ট্রেলিয়া। তবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্দিষ্ট কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল 396 রান। সেই রান করেছিল শ্রীলঙ্কা।
বলাই বাহুল্য, এবার সেই সব রেকর্ড ছাপিয়ে গিয়ে বড় মাইলফলক অর্জন করল বাংলাদেশ। আরও একটি উল্লেখযোগ্য বিষয়, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে 320 রানের বেশি করে আজ পর্যন্ত হারেনি কোনও দল। 320 রানের বেশি স্কোর করে এই মাঠে জয় এসেছে মোট 12 বার। তবে সব কিছুর মধ্যে বাংলাদেশের কৃতিত্ব নজর কেড়ে নিচ্ছে ক্রিকেট ভক্তদের, সে কথা বলার অপেক্ষাই রাখে না।
আরও পড়ুন: স্থগিত যাবজ্জীবন, বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দু’জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অলআউট হলেও 400 রান তুলেছিল বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন তৌহিদ হৃদয় এবং লিটন দাস। এছাড়াও হাফ সেঞ্চুরি এসেছে ওপেনার তানজিদ হাসানের ব্যাট থেকে। এছাড়া সেভাবে কেউই প্রতিপক্ষ দলটির সামনে টিকে খেলতে পারেননি।










