বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় করে এবার লাল বলের ক্রিকেটে নামছে ভারত (Team India)। মূলত দুই টেস্টের সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের ছেলেরা। তবে এরই মাঝে প্রশ্ন উঠছে, ফের কবে একদিনের ক্রিকেটে দেখা যাবে ভারতীয় দলকে? ফের কবে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি? চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের আসন্ন ওয়ানডে সিরিজের সূচি।
ফের কবে ওয়ানডে সিরিজ খেলবে ভারত?
ভারতের আসন্ন ওয়ানডে সিরিজ বেশি দূরে নয়। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা দল। 13 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেই আসর। এই সিরিজের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই আসর শুরু হবে জানুয়ারির 3 তারিখ থেকে। এখন প্রশ্ন, ওয়ানডে বিশ্বকাপের আগে এই দুই সিরিজে থাকবেন তো বিরাট এবং রোহিত?
বলে রাখি, শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ে, কোনও সিরিজেরই দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আশা করা যাচ্ছে, দল ঘোষণা হলে সেই ওয়ানডে দলে নাম থাকবে রোহিত এবং বিরাটের। কারণ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজগুলিই নিজেদের ঝালিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হতে চলেছে। যদিও বিশ্বকাপের আগে এই দুই মহাতারকার অবসর নিয়েও বেশ কিছু জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নেবেন না তো রো-কো?
আরও পড়ুন: ‘আমরা মানুষ, মেশিন নই’ গম্ভীরের মন্তব্যের পরই মুখ খুললেন আইয়ার, টিম ইন্ডিয়ায় অশান্তি?
প্রসঙ্গত, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আর এক বছরও নেই। কাজেই এই আসরের আগে রোহিত এবং বিরাট নিজেদের কতটা মেলে ধরতে পারেন সেদিকে চোখ থাকবে দর্শকদের। তবে শেষ পর্যন্ত পাকাপাকিভাবে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি ভারতীয় ক্রিকেট দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য। কাজেই সবটা বোঝা যাবে সময় হলেই।










