সপ্তম বেতন কমিশনে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি! কেন্দ্রের মতোই বেতন রাজ্যের কর্মীদের?

Published:

WB 7th Pay Commission

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বতন সরকারের আমল থেকেই রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সপ্তম বেতন কমিশন (WB 7th Pay Commission) চালু করা। কিন্তু একাধিকবার সেই আবেদন উপেক্ষা করে চলেছে প্রশাসন। এদিকে এই কমিশন কার্যকর হলে গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের বেতন খানিক বাড়ার আশা করছেন কর্মীরা। এমতাবস্থায় সপ্তম বেতন কমিশন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কেন্দ্রের সপ্তম বেতন কমিশন (WB 7th Pay Commission Salary Update) নিয়ে দিলেন বিস্তারিত হিসেব।

কী বলছেন মলয় মুখোপাধ্যায়?

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন যে, “কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের বেতন বৃদ্ধি বা ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল, বেসিক+১২৫% DA এর উপর হাইক বা increase হয়েছিল ১৪.২২%, তাতে Fitment factor হয়েছিল ২.৫৭। এভাবেই কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধি করেছিল। বলাবাহুল্য, আমাদের ষষ্ঠ পে-কমিশনের রিপোর্টে ডিএ’র Provision না থাকলেও কেন্দ্রীয় নিয়মেই বেতন বৃদ্ধি হয়েছিল।”

সময়সীমা বৃদ্ধি করল প্রশাসন

মলয় মুখোপাধ্যায় তাঁর পোস্টে আরও লিখেছিলেন যে, “ ভালোভাবে ফর্মুলা লক্ষ্য করলে দেখবেন, ২০১৬ সালের ১ জানুয়ারিতে ১০০ টাকা ধরলে ডিএ ১২৫% যোগে = ২২৫/- র ১৪.২২% অর্থাৎ ৩২ টাকা বেতন বৃদ্ধি। মোট ২৫৭ টাকা। ফলে ফুটমেন্ট ফ্যাক্টর দাঁড়িয়েছিল ২.৫৭। এদিকে আমরা যেমন ফিটমেন্ট ফ্যাক্টর চেয়েছি 3.833 multipaying, তেমনই কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলোও ওই 3.833 ফিটমেন্ট চেয়েছে। তাই এখন আমরা আতঙ্কিত যে কেন্দ্রের ন্যায় বেতন বৃদ্ধি হবে তো? ”

এদিকে এই প্রশ্নের মাঝেই সপ্তম বেতন কমিশনের কাছে বিভিন্ন পরামর্শ জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেই রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মী, পেনশন প্রাপকরা বেতন, ভাতা, পদোন্নতি, অবসরের পরের সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করতে পারবেন।

আরও পড়ুন: ‘যুবককে ফাঁসিয়ে ঘুষের দাবি তারাপীঠ থানার!’ ফাঁদ পেতে ধরলেন বিজেপি কর্মীরা

এর আগে ২ সেপ্টেম্বর নোটিস দিয়ে কর্মীদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল। আর সেই নোটিসের ভিত্তিতে সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের এ সংক্রান্ত তথ্য বা পরামর্শ দেওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। তবে এবার সেই সময়সীমা একমাস বাড়িয়ে দেওয়া হল।

google button