৪ ডিসেম্বর বিয়ে, মোদিকে কার্ড দিয়ে নিমন্ত্রণ রিঙ্কু সিংয়ের, চাইলেন আশীর্বাদও

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের (Team India) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আপাতত জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের ক্ষমতা দেখাচ্ছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সেই নাইট তারকাই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। আগামী 4 ডিসেম্বর, পরিচিত মুখ তথা সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সাথে নতুন বৈবাহিক জীবনে পদার্পণ করতে চলেছেন তিনি। ঠিক তার আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন ভারতীয় তারকা। একেবারে সপরিবারে গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন তিনি।

যোগীকেও আমন্ত্রণ জানিয়েছেন রিঙ্কু

ডিসেম্বরে, বিয়ের অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ পত্র দিয়ে আমন্ত্রণ করেছে রিঙ্কু সিংয়ের পরিবার। সেদিন অবশ্য নিজে উপস্থিত ছিলেন না ভারতীয় ক্রিকেটার। তাঁর পরিবারের সদস্যরাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানিয়ে আসেন। তবে রবিবার, পরিবারকে নিয়ে নিজেই প্রধানমন্ত্রীর কাছে গেলেন রিঙ্কু।

এদিন, রিঙ্কু সিংয়ের সাথে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তাঁর মা বীণা দেবী, ভাই সোনু সিং এবং বোন নেহা সিং। সেখানে প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়ার সাথে সাথে নব দম্পতির জন্য তাঁর কাজ থেকে আশীর্বাদও চেয়ে নেয় রিঙ্কুর পরিবার। সূত্রের যা খবর, এদিন প্রধানমন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ কথা হয় রিঙ্কু এবং তাঁর পরিবারের। জানা গিয়েছে, নতুন সাংসারিক জীবন শুরু করার আগে ভারতীয় ক্রিকেটারকে কিছু পরামর্শও দিয়েছেন দেশের চৌকিদার।

আরও পড়ুন: বন্ধ হোক হঠাৎ স্কুল ছুটির ঘোষণা, শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে স্মারকলিপি শিক্ষক সংগঠনের

উল্লেখ্য, আগামী 4 ডিসেম্বর, লখনউয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রিঙ্কু সিংয়ের বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবে খেলোয়াড়ের পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এর আগেই গত বছর জুন মাসের বাগদান পর্ব সেরে নিয়েছিলেন রিঙ্কু এবং প্রিয়া। এবার বিয়ে। তবে মজার বিষয়, রিঙ্কুর বিয়ের কয়েক মাসের মধ্যেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন।

google button