বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত (Team India)। আর সেই জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশের মাটিতে ভারতীয় দলের ব্যাটিং এবং প্লেয়ারদের ক্লান্তি নিয়ে মুখ খোলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর বক্তব্যে উঠে আসে, বিদেশের মাঠে টানা ম্যাচ খেলার চাপের কথাও। একই সাথে এদিন, প্রধান কোচ গৌতম গম্ভীরের বক্তব্যের সাথেও কিছুটা ভিন্নমত পোষণ করেন আইয়ার।
টিম ইন্ডিয়ায় বাঁধল অশান্তি?
নিউজিল্যান্ডের পরিস্থিতিকে আসন্ন 2027 বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করা যায় কিনা এমন প্রশ্নে গৌতম গম্ভীরের বক্তব্যের সাথে পুরোপুরি একমত হননি আইয়ার। তাঁর বক্তব্য, নিউজিল্যান্ডের আবহাওয়া এবং উইকেটের চরিত্র দক্ষিণ আফ্রিকার থেকে সম্পূর্ণ আলাদা। এই সিরিজে দুই দলের বোলাররাই দুর্দান্ত পারফর্ম করেছেন। এমনকি নিউজিল্যান্ডের উইকেট বোলারদের সহায়ক বলেও দাবি করেন তিনি।
এদিন বিদেশের মাটিতে ভারতীয় দলের অনুশীলন সমস্যা নিয়ে মুখ খোলেন আইয়ার। জানান, ভারতে যেভাবে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করার সুযোগ থাকে, বিদেশে সেই সুবিধা অনেক সময় থাকে না। ফলে, সফর চলাকালীন নিয়মিত ম্যাচ, অনুশীলন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত মিলিয়ে প্লেয়ারদের উপর যথেষ্ট চাপ বাড়ে।
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ICC-র চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ, বললেন…
এদিন প্রধান কোচের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইয়ার বলেছিলেন, “দিনের শেষে আমরা মানুষ, মেশিন নই।” আইয়ারের বক্তব্য, বিদেশে নিয়মিত ম্যাচ, অনুশীলন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সবমিলিয়ে প্লেয়ারদের উপর যথেষ্ট ধকল পড়ে। যার ফলে প্রভাবিত হয় ম্যাচও। কিন্তু এসব কিছুর মধ্যেও ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-1 ব্যবধানে জিতেছে, এই মুহূর্তটাকেই গুরুত্ব দিয়ে উদযাপন করতে চাইছেন আইয়ার। তবে গৌতম গম্ভীরের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি টিম ইন্ডিয়ার অন্দরে চাপা অশান্তি তৈরি হল?










