NDA-র সমর্থনে ৩২০ সাংসদ, ২০২৯-এ বিজেপির সরকার গঠন অপেক্ষা মাত্র?

Published:

NDA in Election

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৯-এ কেন্দ্রে আবারও সরকার গঠনের পথে বিজেপি (NDA in Election)! আসলে কেন্দ্রীয় শাসকদল এনডিএ এখন আসন পুনর্নির্ধারণ এবং তথ্য সংক্রান্ত নারী সংরক্ষণ সংশোধনী বিল পাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের। সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে, আসন্ন শীতকালীন অধিবেশনে বিলটি উপস্থাপন করা হবে। তবে এই বিল পাস করানোর জন্য লোকসভায় অন্তত এনডিএর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বর্তমানে এই বিলে এনডিএর সমর্থনে রয়েছেন ৩০২ জন সাংসদ। তাহলে কি পাস হবে এই বিল?

নতুন বিল পাস এবং কেন্দ্রের সরকার গঠন নিয়ে এনডিএর তৎপরতা

সম্প্রতি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বা এনডিএর প্রবীণ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন, এই বিলটি পাস করানোর জন্য এনডিএ তার সর্বশক্তি প্রয়োগ করবে। তাঁর কথায়, “সীমানা নির্ধারণ বিল এবং নারী বিল উভয়ই উত্থাপন করা হতে পারে। আর এগুলি পাস করানোর জন্য এনডিএ সর্বশক্তি দিয়ে কাজ করবে। আমরা আশা করি, এই বিলগুলি পাস হবে।” বিরোধীদের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় না কংগ্রেস দল সীমানা নির্ধারণ এবং নারী বিলের বিরোধিতা করে জনগণের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করবে।”

সূত্র মারফত যা জানা গিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশন অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই বিল উপস্থাপন করা হতে পারে। তবে বিধানসভায় শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এই বিল পাস করার ক্ষেত্রে। আর এটি অর্জনের জন্য সরকারের ৩৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন পড়বে। বর্তমানে লোকসভায় মোট ৫৪০ জন সাংসদ রয়েছেন এবং তিনটি আসন শূন্য। এদিকে এনডিএর রয়েছে ৩১৮ জন সদস্য, যা বিলটি পাস করার জন্য যথেষ্ট নয়। ফলত আরও অতিরিক্ত ৪৩ জন সাংসদের সমর্থন দরকার পড়বে। তাই এ বিষয়ে এখনই কিছু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: দ্রুত বাস্তবায়ন হবে স্যালারি অ্যাডভান্স স্কিম, প্রি-বিড বৈঠকের বিজ্ঞপ্তি জারি নবান্নের

বলাবাহুল্য, ২০২৯-এর জুন মাসে বর্তমান ১৮ তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে। তবে সরকার গঠনের জন্য ৫৪৩ আসনের মধ্যে ন্যূনতম ২৭২টি আসন প্রয়োজন। বর্তমানে এনডিএ জোটের আসনে রয়েছে ৩১৮টি আসন। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়েই রয়েছে এনডিএ। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে বিজেপির সরকার গঠন।

google button