জগদ্ধাত্রী পুজোর নবমীতে এই কাজগুলি না করলে পড়বেন বিপদে! কী বলছে শাস্ত্র?

Published:

Jagaddhatri Puja 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: মহা শক্তির আদি রূপ হলেন মা জগদ্ধাত্রী (Jagaddhatri Puja)। অনেকেই মাকে সিংহবাহিনী চতুর্ভূজা হিসেবেও চেনেন। এইমুহুর্তে চারদিকে এখন জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja 2026) তোড়জোড় শুরু হয়েছে। শহরের অলিতে-গলিতে ধুমধাম করে দেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে। শাস্ত্র অনুযায়ী বলা হয় জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন নাকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ (Jagaddhatri Puja Rituals) করলে সংসারে সুখ শান্তি ফিরে আসে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

নবমীতেই হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা

তিথি অনুসারে, আলাদা আলাদা দেব-দেবীর পুজোর যেমন রীতিনীতি থাকে ঠিক তেমনই একাধিক দেব দেবীর আরাধনা করার মাঝেই পাওয়া যায় জ্যোতিষ টোটকার নানা হদিশ। ঠিক তেমনই জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও রয়েছে একাধিক নিয়ম। মূলত চারদিনের পুজো হলেও বাংলার অধিকাংশ জায়গায় নবমীতেই হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। শাস্ত্র মতে, এই দিনে কিছু বিশেষ নিয়ম মানলে সংসারে আসে শান্তি। মঙ্গল হবে সকল সদস্যের।

মেনে চলুন এই নিয়মগুলি

  • নবমীর দিন অবশ্যই দেবীর পুজোর সময় নিজের সাধ্য অনুযায়ী সামগ্রী অর্পণ করুন। দেবীকে যদি শাড়ি নিবেদন করতে চান, তাহলে তা যেন লাল বা হলুদ রঙের হয়। কারণ এই দিনে উজ্জ্বল লাল বা হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। কালো বা সাদা পোশাক এই দিনে এড়িয়ে চলাই ভাল। তাহলে জীবনে সুখ শান্তি বেশ বজায় থাকবে।
  • নবমীর নিয়ম অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর শেষে আমলকি গাছ প্রদক্ষিণ করলে নাকি মনোস্কামনা পূর্ণ হয় বলে। শুধু তাই নয়, বাড়িতে কন্যাসন্তান থাকলে এদিন তাকে সামর্থ্য অনুযায়ী উপহার দেওয়া উচিত পাশাপাশি দরিদ্র মানুষকে দান করাও অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে সংসারে লক্ষ্মীলাভ হয়।

আরও পড়ুন: আচমকা বুক ধড়ফড়, শ্বাসকষ্ট! প্যানিক অ্যাটাক হলে করে ফেলুন এই কাজগুলি

  • নবমীর শুভ তিথিতে শঙ্খ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে সংসারে অমঙ্গলের ছায়া দূর হয়, সুখ বজায় থাকবে। দীর্ঘদিন ধরে যাঁদের টাকা আটকে রয়েছে সেই টাকাও ফেরৎ পাওয়া যায়।
  • পুজোর তিথিতে যেকোনো একদিন কোনো সধবা মহিলাকে লাল বস্ত্র ও আলতা সিঁদুর দান করুন। এই প্রক্রিয়া অত্যন্ত শুভ বলে মনে মনে করা হয়। বলা হয় এতে নাকি দেবী জগদ্ধাত্রী তুষ্ট হন এবং সংসারের সকল বাধা বিপত্তি দূর করে।
  • পুজোর সময় তো অনেকেই তেলের প্রদীপ জ্বালেন। তবে দেবীর সামনে যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, তবে সংসারের সব অন্ধকার দূর হয়ে যায়। এছাড়াও পুজোর দিনগুলিতে সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিক একদম পরিষ্কার রাখতে হবে। এবং সন্ধ্যার সময় সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে।
google button