চপ বিক্রেতা থেকে ১০০ কোটির মালিক, বীরভূমের রাম সাউকে নিয়ে তদন্তের দাবি

Published:

Birbhum

প্রীতি পোদ্দার, কলকাতা: চপ বিক্রি সহ একাধিক ছোট ব্যবসা সামলিয়ে ১০০ কোটির সমাজ্য গড়লেন বীরভূম (Birbhum) শান্তিনিকেতনের রাম সাউ (Ram Sau)। ব্যবপক রাজনৈতিক বিতর্ক শুরু হল তাঁকে কেন্দ্র করে। বিরোধীদের দাবি, তৃণমূল জমানায় একাধিক দাপুটে নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাঁর ব্যবসায় বড় বিনিয়োগ করা হয়েছে। তবে এই ব্যবসা প্রতিষ্ঠানের নেপথ্যে দুর্নীতির ছায়া দেখতে পাচ্ছেন বিজেপি (Bharatiya Janata Party) এবং বামফ্রন্ট কর্মী সমর্থকরা। তাঁদের দাবি এই ব্যাপারে শীঘ্রই তদন্ত করা হোক।

১০০ কোটি টাকার সম্পত্তি চপ বিক্রেতার

জানা গিয়েছে, শান্তিনিকেতনের শ্যামবাটির রাস্তায় একসময় চপ-মুড়ি, সবজি ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাম সাউ। খুবই সাধারণ জীবনযাত্রা ছিল তাঁর। পরে তিনি ও তাঁর ভাই শ্যাম সাউ শান্তিনিকেতনের পরিচিত ব্যবসায়ী হয়ে উঠেছে। সম্প্রতি জি বাংলার এক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’-তে অংশ নিয়েছিলেন রাম সাউ। সেখানে নিজেই প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি থাকার কথা বলেছিলেন। আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয় নানা রাজনৈতিক বিতর্ক। শুধু শান্তিনিকেতন নয়, গোটা বীরভূম এবং বোলপুরেও এই বিপুল সম্পত্তি নিয়ে উঠছে প্রশ্ন। এতো অল্প সময়ে এতো বিপুল সম্পদের মালিক হওয়া কীভাবে সম্ভব?

রয়েছে তৃণমূল নেতাদের হাত

রাম সাউয়ের বিপুল সম্পত্তি নিয়ে বিজেপি ও সিপিআই(এম)-এর নেতাদের মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক। তাঁদের দাবি, “গত প্রায় দেড় দশক ধরে বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে কারণে এবং রাজনৈতিক প্রভাবের জোরে বিভিন্ন ক্ষেত্রে রাম সাউয়ের ব্যবসার দ্রুত প্রসার ঘটেছে।” যদিও এই অভিযোগের পক্ষে কোনো সরকারি তদন্তের কথা ওঠেনি। এমনকি এই নিয়ে প্রকাশ্যে এখনও কিছু জানাননি বিতর্কিত ব্যবসায়ী রাম সাউ। এদিকে রাম ও তাঁর ভাই শ্যামের মালিকানাধীন ‘রাম শ্যাম রিসোর্ট’সহ একাধিক ব্যবসা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরও পড়ুন: নৈহাটির বড়মা মন্দিরে কমিটিতে ঠাঁই সেই তৃণমূল ঘনিষ্ঠদের! ফের শুরু বিতর্ক

রাম সাউয়ের বিপুল সম্পত্তি প্রসঙ্গে সিপিআই(এম) নেতা গৌতম ঘোষ অভিযোগ করে বলেন যে, ‘বিশ্বের অনেক বড়ো শিল্পপতি যেখানে আর্থিক মন্দার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন, সেখানে একজন ছোট ব্যবসায়ীর এত সম্পদ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক নয়। তাই এই সম্পদের উৎস খতিয়ে দেখা উচিত।।’ এছাড়াও বিজেপি রাম সাউয়ের সব সম্পত্তি, আয়কর নথি, ব্যবসায়িক লেনদেন ও সম্পদের উৎস নিয়ে নিরপেক্ষ তদন্ত করার আবেদন জানাচ্ছে।

আরও Birbhum Bolpur