প্রীতি পোদ্দার, কলকাতা: মহা বিপাকে অভিষেক (Abhishek Banerjee)! চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা খেলেন তিনি। জানা গিয়েছে, আজ, বুধবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে পাড়ি দেওয়ার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখনই বিদেশ যাওয়া হচ্ছে না তাঁর। এমতাবস্থায় মাথায় হাত পড়ল দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আবেদন খারিজ হাইকোর্টের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন তাই এর জন্য গতকাল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। কিন্তু শেষ মুহূর্তে সবটাই পণ্ড হল। দ্রুত শুনানির আবেদন জানাতে বিচারপতি তাঁর দ্রুত শুনানির আবেদন ফেরালেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। দ্রুত শুনানি হবে না।
একাধিকবার বিদেশ গিয়েছেন অভিষেক
প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়ে ছিলেন। কিন্তু সেই আবেদন এখনও ঝুলে রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। এরপর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। এর আগে একাধিকবার বিদেশ গিয়েছেন অভিষেক। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসা করিয়েছেন। এবার এর জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
আরও পড়ুন: দলের ভরাডুবির মাঝেই বিদেশে যেতে চান অভিষেক, কেন? হাইকোর্টে যুবরাজ
প্রসঙ্গত, এই মুহূর্তে কয়লা পাচার থেকে শুরু করে বিধায়কদের সই জাল, নিয়োগ দুর্নীতিসহ কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থার একাধিক বিচারাধীন মামলায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সমস্ত মামলার জেরে এর আগেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI বা ইডি একাধিকবার তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। তাই বেশ চাপেই রয়েছেন তিনি। এমতাবস্থায় হাইকোর্টের আবেদন খারিজ নিয়ে আরও বিপাকে পড়লেন অভিষেক।










