বাগদার দিনমজুরের খুলল কপাল, লটারিতে ১ কোটি জিতে চোখে বড় স্বপ্ন প্রভাতের

Published:

Lottery Winner

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগণা: কখন, কীভাবে, কার ভাগ্যের চাকা ঘুরবে, তা কেউ বলতে পারে না। মনে অনেক আশা ও চোখে স্বপ্ন নিয়ে জীবনের কাছে বড় কিছু প্রত্যাশা করতেন পেশায় দিনমজুর বাগদার প্রভাত পাল। সেই আশা-আকাঙ্ক্ষা থেকেই তিনি একটি লটারির (Lottery) টিকিট কাটেন। আর সেই লটারিই বদলে দিল তাঁর জীবন। প্রভাত পাল জিতে নিয়েছেন লটারি খেলার প্রথম পুরস্কারের ১ কোটি টাকা।

দিনমজুরের কপাল খুললো লটারিটে ১ কোটি জিতে

বাগদার খর্দ কুলবেড়িয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল লটারির টিকিট কেটে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। তিনি জানান, আর পাঁচটা দিনের মতোই ভাগ্য পরীক্ষার জন্য তিনি হেলঞ্চা থেকে লটারির টিকিট কেনেন। কিন্তু সেই টিকিট যে তাঁর জীবনটাই ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। সন্ধ্যা ৬টা নাগাদ লটারির ফলাফল ঘোষণার পর টিকিটের সংখ্যা মিলিয়ে দেখেন তিনিই ১ কোটি টাকা দাবিদার হয়েছেন। প্রথম পুরস্কার জিতে যেমন প্রচণ্ড আনন্দিত হন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা, তেমনই কিছুটা আতঙ্কিতও বোধ করেন তাঁরা। তাই টিকিটটিকে হাতছাড়া করেননি এক মুহূর্তের জন্যও।

অন্যান্য অনেকের মতোই প্রভাত পালেরও দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি বাড়ি তৈরি করার, কিন্তু ‘দিন আনি দিন খাই’ মানুষের জন্য এই স্বপ্ন বিড়ম্বনার সামিল। কিন্তু এবার লটারিতে জেতা টাকা দিয়ে প্রভাত এক টুকরো জমি কিনে সেখানে একটি ছোট বাড়ি বানিয়ে শান্তিতে জীবনের বাকি সময়টুকু কাটানোর স্বপ্ন পূরণ করতে চলেছেন। তিনি সারাজীবন দিনমজুরের কাজই করে যাচ্ছেন এবং পরিবারের জন্য তেমন কিছুই করতে পারেননি।

আরও পড়ুন: ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বড় অভিযান, গাইডলাইন জারি নবান্নর

তাঁর পরিবারের সদস্যরা প্রায়ই তাঁকে লটারির টিকিট কিনতে নিষেধ করতেন। তবে তিনি কখনও আশাহত হননি। ভাবতেন যদি কখনও জেতেন, তাহলে পরিবারের হাতে কিছুটা অর্থ তুলে দিতে পারবেন। এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতে তিনি অত্যন্ত আনন্দিত। প্রভাত পালের স্ত্রীও লটারিতে এই অর্থ জেতায় বেজায় খুশি। দিন মজুরের পরিবারটির কষ্ট ঘোচালো এক টুকরো সংখ্যা লেখা কাগজ।