সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর শোনাল নরেন্দ্র মোদীর সরকার। চলতি বছর অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার কবলে পড়ে প্রচুর লোকসান হয়েছে চাষীদের। সেই সূত্রে এবার কেন্দ্র সরকার তাঁদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় ধান এবং ভুট্টা চাষের জন্য বীমা (Agriculture Insurance) করার শেষ সময়সীমা অনেকটাই বাড়িয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা যে অনেকটাই উপকৃত হবে তা বলাবাহুল্য।
কৃষকদের বড় সুখবর শোনাল কেন্দ্র
আজ ভারত সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের অস্বাভাবিক আবহাওয়া এবং মাঠ পর্যায়ে পরিচালনাগত চ্যালেঞ্জের কারণে এই মরশুমে কৃষকদের তালিকাভুক্তির সময়সীমা উল্লেখ করে
২০২৬ সালের খরিফ মরশুমে কৃষকদের তালিকাভুক্তি এবং প্রিমিয়াম ডেবিটের শেষ সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে।
কৃষকদের পরিস্থিতির কথা বিবেচনা করে বীমা সংস্থাগুলি – এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবং জেনারলি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই প্রকল্পের আওতায় ঋণগ্রহীতা কৃষকদের অন্তর্ভুক্ত করার জন্য কাট-অফ ডেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ধান এবং ভুট্টা চাষের জন্য কৃষকদের তালিকাভুক্তির শেষ তারিখ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর, ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: মমতা বা কেজরিওয়াল নয়, অভিজিৎ দীপকেকেই প্রধানমন্ত্রী হিসেবে চায় আমজনতা!
এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই বিজ্ঞপ্তি পোস্ট করে জানিয়েছেন, চলতি মরশুমে দেরিতে বীজ বপন এবং বন্যাকবলিত জেলাগুলির বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় ধান এবং ভুট্টা চাষের জন্য বীমা করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা উপকৃত হবেন, আরও বেশি সংখ্যক কৃষককে প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে এবং প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি থেকে কৃষকরা আর্থিক সুরক্ষা পাবেন।










