অনন্যা সরকার, কলকাতা: দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন সংস্থা (SBSTC) বহরমপুর থেকে কলকাতা হয়ে দিঘা পর্যন্ত একটি বাস (Berhampore Digha Bus) পরিষেবা পরিচালনা করে। এই সরকারি বাসটি বহরমপুরের সাথে বর্ধমান, কলকাতা ও দিঘাকে সংযুক্ত করায় বহু মুর্শিদাবাদ ও বর্ধমানবাসী পরিষেবাটি থেকে উপকৃত হন। রাত ৩:৪০-এ বহরমপুর ডিপো থেকে ছাড়ে বাসটি। আসুন তাহলে বহরমপুর থেকে দিঘাগামী এসবিএসটিসি বাসটির সময়সূচি ও বিস্তারিত রুট জেনে নেওয়া যাক।
বহরমপুর – দিঘা বাসের রুট ও সময়সূচি
সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পরিচালিত অশোক লেল্যান্ড ভাইকিং বিএস VI মডেলের বাসটি বহরমপুর থেকে কলকাতা হয়ে পৌঁছায় দিঘা। সরকারি বাসটি যায় ভায়া পলসন্ডা – নবগ্রাম – পাঁচগ্রাম – শেরপুর – নগর – খড়গ্রাম – কুলি – বাহাদুরপুর – ফুটিসাঁকো – নতুনগ্রাম – নতুনহাট – মুরাতিপুর – দেওয়ানদীঘী – বর্ধমান ষ্টেশন – শক্তিগড় – ডানকুনি – সাঁতরাগাছি – বিদ্য়সাগর সেতু – ধর্মতলা (হল্ট) – বিদ্যাসাগর সেতু – সাঁতরাগাছি – কোনা – কোলাঘাট – নন্দকুমার – কাঁথি – রামনগর হয়ে দিঘা।
বহরমপুর থেকে দিঘা যাওয়ার সময় এই বাসটি-
- বহরমপুর ডিপো থেকে ছাড়ে – রাত ৩:৪০-এ।
- নবগ্রাম থেকে ছাড়ে – ভোর ৪:১০-এ।
- পাঁচগ্রাম থেকে ছাড়ে – ভোর ৪:২০-এ।
- নগর থেকে ছাড়ে ভোর – ভোর ৪:৪৫-এ।
- বর্ধমান ষ্টেশন থেকে ছাড়ে – সকাল ৭:৩০ টায়।
- ধর্মতলা থেকে ছাড়ে – সকাল ১১:৪৫-এ।
- দিঘা পৌঁছায় – বিকাল ৫ টায়।
আরও পড়ুন: রবিবার হাওড়া ডিভিশনে পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন
দিঘা থেকে ফেরার সময় এই সরকারি বাসটি
- দিঘা থেকে ছাড়ে – সকাল ৭:৪০-এ।
- ধর্মতলা থেকে ছাড়ে দুপুর ১:৪৫-এ।
- বর্ধমান স্টেশন থেকে ছাড়ে – বিকাল ৪:১৫-এ।
- নগর থেকে ছাড়ে – সন্ধ্যা ৭ টায়।
- পাঁচগ্রাম থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:২০-তে।
- নবগ্রাম থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:৩০ টায়।
- বহরমপুর ডিপো পৌঁছায় – রাত ৮:১০-এ।
অনলাইনে রেডবাস (redBus) এবং এসবিএসটিসি-র অফিসিয়াল পোর্টাল থেকে এই বাসে অগ্রিম সিট বুক করা যাবে। যেহেতু এটি সরকারি বাস, তাই পশ্চিমবঙ্গের মহিলারা এতে বিনামূল্যেতে ভ্রমন করতে পারবেন।










