সহেলি মিত্র, কলকাতাঃ লাগাতার ব্লক, ট্রেন বাতিল (Train Cancelled) থেকে শুরু করে ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া, যাত্রাপথ সংক্ষিপ্ত, বিষয়টি যেন রোজকার হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও লাইনের রেলের কাজ হচ্ছে আর তার মাশুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। তাঁদের মতে, সবথেকে বেশি পরিষেবা খারাপ হয়ে গিয়েছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে (Adra railway division)। দীর্ঘ ৬ বছর ধরে ব্যাপক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। লোকাল ট্রেন পরিষেবা রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। এহেন অবস্থায় চরম পদক্ষেপ নিতে চলেছেন যাত্রীরা বলে খবর।
রেলের বিরুদ্ধে আন্দোলনের ডাক
নিশ্চয়ই ভাবছেন কী পদক্ষেপ? তাহলে জানিয়ে রাখি, রেলের খামখেয়ালীপনা কাজের কারণে স্থানীয় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বলে খবর। এছাড়াও বিভিন্ন গণসংগঠন ও রাজনৈতিক দলগুলি রেলের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন আদ্রা ডিভিশনের রেল যাত্রীদের নিয়ে আন্দোলনকারী একটি সংগঠনের বিনয় ভট্টাচার্য, স্বদেশপ্রিয় মাহাতো। তাঁরা বলেন, ‘রেলের খারাপ পরিষেবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। আদ্রা ডিভিশনের রেল পরিষেবা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু সরকার এবং রেল প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।’ অন্যদিকে বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, শুধুমাত্র আদ্রা ডিভিশন নয়, প্রতিটি ডিভিশনে রেলের কাজ চলছে। আগামী দিন উন্নত পরিষেবা মিলবে।
আদ্রা ডিভিশনে বাতিল বহু ট্রেন
সম্প্রতি আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বহু ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল।
68056 টাটানগর-আসানসোল মেমু ৫,৭, ৮ ও ৯ আগস্ট বাতিল করা হয়েছে৷
68046/68045 আদ্রা আসানসোল মেমু ৪,৬,৭ এবং ৯ আগস্ট চলবে না।
68090/68089 আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ৭ ও ৯ আগস্ট বাতিল করা হয়েছে।
68077/68078 আদ্রা-ভাগা-আদ্রা ৭ ও ৯ আগস্ট বাতিল থাকবে।
63594/63593 আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ৩ এবং ৬ আগস্ট বাতিল।
68023/68024 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু ৪,৬ এবং ৭ আগস্ট বাতিল করা হয়েছে৷
আরও পড়ুনঃ ড্রেস কোডের পর এবার দিঘার সমুদ্রে মদেও নিষেধাজ্ঞা! আরও কড়া নিয়ম আনছে রাজ্য সরকার
কোন কোন ট্রেনের ওপর নিয়ন্ত্রণ থাকবে?
63594/63593 আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু মেমু শুধুমাত্র ৫ ও ৮ আগস্ট আদ্রা স্টেশন পর্যন্ত চলবে।
18116/18115 চক্রধরপুর-গোমো-চক্রধরপুর এক্সপ্রেস ৪, ৭ এবং ৯ই আগস্ট মহুদা স্টেশন পর্যন্ত চলবে।
68055/68056 আসানসোল-টাটানগর-আসানসোল মেমু ৪ আগস্ট আদ্রা এবং ৬ আগস্ট পুরুলিয়া স্টেশন পর্যন্ত যাবে।
68055 আসানসোল-টাটানগর MEMU ৫,৭,৮ ও ৯ আগস্ট আদ্রা পর্যন্ত চলবে।
68060 আসানসোল-বরাভূম মেমু ৫,৭, ৮ ও ৯ আগস্ট আদ্রাতে সক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
18035/18036 খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ৫ এবং ৮ই আগস্ট শুধুমাত্র আদ্রা স্টেশন পর্যন্ত চলবে।










