পুজোয় এই কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: পড়ে গিয়েছে ঢাকের কাঠি। উৎসবের আমেজে মেতে উঠেছে বাঙালি। তবে সেই উৎসবমুখর পরিবেশেই বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বন দফতরে নজরদারি বাড়াতে এবার কর্মীদের (Forest Department) ছুটিতে কাটছাঁট করল শুভেন্দু অধিকারীর সরকার। জঙ্গলমহলের বন্যপ্রাণ এবং জঙ্গল সুরক্ষায় এবার বিশেষ সতর্কতা নিচ্ছে বন বিভাগ। সেই সূত্রে বাতিল করা হল বন কর্মীদের পুজোর ছুটি।

পুজোর ছুটি বাতিল বন দফতরের কর্মীদের

জঙ্গলমহলের বন্যপ্রাণ সুরক্ষায় এবং যে কোনও ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে এবার দুর্গাপুজো উপলক্ষে সমস্ত বন কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে যে পুজোর কদিন বনের দুর্গম এলাকায় এবং সংবেদনশীল স্থানগুলোতে তীক্ষ্ণ নজরদারি রাখতে ড্রোনের সাহায্য নেওয়া হবে। পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এবার বড় উদ্যোগ সরকারের।

পুজোর আনন্দ যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন জঙ্গলমহলের বন্যপ্রাণ রক্ষায় দিনরাত এক করে অবিরাম টহলদারি চালিয়ে যেতে হবে বন দফতরের কর্মীদের। বন্য প্রাণীর সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ সরকারের। উৎসবের সুযোগ নিয়ে যাতে কেউ বন্যপ্রাণী শিকার বা জঙ্গল ধ্বংস করার সুযোগ না পায় তার জন্যই রাজ্য সরকারের বাড়তি তৎপরতা। তবে ছুটি বাতিল হওয়ায় যে সরকারি কর্মীদের ক্ষোভ বাড়াল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: “আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে” প্রশান্ত বর্মণের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে বন্যপ্রাণীর সুরক্ষা আরও বাড়বে এবং জঙ্গলমহলের ঐতিহ্য ফিরবে। কিন্তু সরকারি কর্মী মহলের দাবি, বছরে একবার দুর্গাপুজো। তা সত্ত্বেও ছুটি বাতিল করছে রাজ্য সরকার, কর্মীদের দিকটাও একবার ভাবা উচিত।

google button