বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সরকারি (Government Of West Bengal) হাসপাতালে চিকিৎসকদের (Government Doctors) জন্য আরও কঠোর হচ্ছে নিয়ম। রবিবার, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় চিকিৎসকদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিলেন। মন্ত্রী বললেন, এবার থেকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সের মধ্যে অর্থাৎ কাজের সময়ের মাঝে বাইরের কোনও কাজ বা প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। এক কথায়, এবার থেকে সরকারি হাসপাতালেও একেবারে ঘড়ি ধরে ডিউটি করতে হবে চিকিৎসকদের।
সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে বড় বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
রবিবার, এক অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ স্মরণ করেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন, বাংলার প্রত্যেক সরকারি হাসপাতালের চিকিৎসককে নিজেদের কাজের প্রতি মনোযোগী হতে হবে! ডিউটি আওয়ার্সের মধ্যে সরকারি হাসপাতালে রোগী দেখা ছাড়া আর দ্বিতীয় কোনও কাজ করা যাবে না!
এদিন মন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়ে দেন, একজন সরকারি হাসপাতালের চিকিৎসক নিজের কাজের সময়ের মধ্যে ওই হাসপাতালে রোগীদের সময় দেবেন। ডিউটি আওয়ার্সে তিনি নিজের অন্য কোনও কাজ করতে পারবেন না। মন্ত্রীর কথায়, “সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাক্টিস চলবে না। শিক্ষক চিকিৎসকরা অন্তত 96 ঘন্টা হাসপাতালে ডিউটি দিন।”
অবশ্যই পড়ুন: এবার বালেন শাহের পদত্যাগের দাবিতে রাস্তায় জেন জি-রা! উত্তাল নেপাল
এদিন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডিউটির জন্য সরকার প্রত্যেক চিকিৎসককে প্রতি মাসে মাইনে দেয়। তাই ডিউটির নির্দিষ্ট সময়টুকু হাসপাতালের কাজই করতে হবে তাঁদের। অন্য কোনও প্রাইভেট হাসপাতালের বা ব্যক্তিগত কাজ করলে চলবে না। বলাই বাহুল্য, বাংলার আগে বিহারেও সরকারি হাসপাতালে অফিস টাইমের মাঝে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছিল তৎকালীন নীতিশ কুমার সরকার।










