সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে বাংলার আরও এক রেল প্রকল্পের কাজে গতি পেল। কল্যাণি থেকে রাণাঘাটের থার্ড লাইনের (Kalyani Ranaghat Third Line) কাজে বিরাট আপডেট সামনে এসেছে যা সকলের মন খুশ করে দিতে পারে। দীর্ঘদিন ধরে এই লাইনের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। এখন শেষমেষ সকলের সেই দাবিকে যেন মান্যতা দিল রেল। ডাকা হল টেন্ডার।
কল্যাণী-রানাঘাট তৃতীয় রেললাইনের কাজে অগ্রগতি
সূত্রের খবর, প্রকাশ করা হয়েছে কল্যাণী থেকে রাণাঘাট তৃতীয় লাইন কাজের টেন্ডার। অনেকেই বলেছেন, যত দ্রুত সম্ভব এই থার্ড লাইন কমপ্লিট হলে সুবিধা হবে যাত্রী পরিষেবার। বাড়বে ট্রেন সংখ্যা। এছাড়া লাইনে ক্যাপাসিটি বাড়লে সময় মতো ট্রেন চলবে আগামী দিনে। নদিয়া জেলার সাথে সমগ্র দক্ষিণবঙ্গের পূর্বপাড়ের যোগাযোগ আরো উন্নত হবে। সূত্রের খবর, এই ১১ কিমি নতুন রেল পথ বানাতে খরচ হয়েছে ২৮৩ কোটি টাকা।

কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর রুটে থার্ড লাইনের কাজ শেষ হলে এই রুটে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস-সহ অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলি বলে খবর। অতি সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়ে সকলের প্রত্যাশা বাড়িয়েছেন খোদ রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। কবে চলবে আদৌ চলবে কিনা সেই প্রসঙ্গে বিধায়ক জানান, ” “আগে তৃতীয় লাইনের কাজ শেষ হোক। তারপর এসব হবে।”
আরও পড়ুনঃ বন্দে ভারত এক্সপ্রেসে বড় পরিবর্তন! উঠে যেতে পারে ১৮০-ডিগ্রি ঘোরানো আসন
কী প্রতিক্রিয়া সাধারণ মানুষের?
এই নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পর্যাপ্ত জায়গা থাকলে কিছু স্টেশনে ল্যুপ লাইন করে রাখা উচিত,যাতে ওভারটেকের এর সুবিধা থাকে।’ অপর একজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি দরকার থার্ড লাইন,বাড়তি ট্রেন দরকার বিশেষ করে সকালে অফিস টাইমে. সকাল 8:12 এর পর সেই 8:40 এ কল্যাণী থেকে রানাঘাট এর দিকে যাবার ট্রেন.. এই গ্যাপ টা খুব চাপের.।’










