সহেলি মিত্র, কলকাতা: হাওড়াবাসীর জন্য রইল দারুণ সুখবর। অবশেষে হয়তো সাঁতরাগাছিতেও চলতে দেখা যাবে মেট্রোকে (Santragachi Metro)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো রুটটি সাঁতরাগাছি অবধি সম্প্রসারণের জন্য প্রশাসনিক পর্যায়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে। কবে চলবে সাঁতরাগাছি অবধি মেট্রো? চলুন জেনে নেওয়া যাক।
এবার সাঁতরাগাছিতেও ছুটবে মেট্রো?
রিপোর্ট অনুযায়ী, বিষয়টি এখনো অবধি আলোচনা পর্যায়তেই রয়েছে। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে কর্তৃপক্ষ বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি অবধি প্রস্তাবিত রুট সম্প্রসারণ পর্যায়ে রয়েছে। সাঁতরাগাছি বাস টার্মিনাস অবধি সম্প্রসারণের কথা বলা হয়েছে। প্রস্তাবিত মেট্রো স্টেশনগুলির মধ্যে রয়েছে ফরশোর রোড, কয়লা ডিপোট, শালিমার, নবান্ন, বেলেপোল, বাকসাড়া, সাঁতরাগাছি এবং সাঁতরাগাছি বাস টার্মিনাস।
আরও পড়ুনঃ হাওড়া থেকে এক ট্রেনেই পুরুলিয়া, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে বড় আপডেট
সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন যে আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রো নেটওয়ার্কে ৬০টি অত্যাধুনিক ট্রেন যুক্ত করা হবে । নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, কলকাতা মেট্রো তার প্রথম ৪২ বছরে মাত্র ২৮ কিলোমিটার নেটওয়ার্ক যুক্ত করেছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের অধীনে ২০১৪ সাল থেকে ৪৫ কিলোমিটার নতুন লাইন চালু করা হয়েছে।
কী বলছেন সাধারণ মানুষ?
সাঁতরাগাছি অবধি মেট্রো রুটের সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। এদিকে বৈঠক নিয়ে আপডেট সামনে আসতেই খুশি হয়েছেন অনেকে। আবার অনেকে অনেক কথা বলছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছে, ‘সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশনের মধ্যে মেট্রো রেল এর সংযোগ স্থাপন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে।’ অন্য একজন লিখেছেন, ‘খুব ভালো হয় সাঁতরাগাছি পর্যন্ত হলে এখানে ট্রেনে র যা হাল।’ অন্য আরেকজন লিখেছে, ‘এমনিতেই এখন জায়গা পাওয়া যায় না। পরে আরোই পাওয়া যাবে না। অফিসযাত্রীদের কোনও সুবিধা হবে না আর। সবাই ইয়া বড় বড় ব্যাগ নিয়ে উঠবে মেট্রোতে।।’










