বেসরকারি চাকরি করলে মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড? বড় আপডেট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডবল ইঞ্জিন সরকারের শাসন শুরু হতেই আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Yojana) যুক্ত হল পশ্চিমবঙ্গ। সম্প্রতি সেই মর্মে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাথে মৌ চুক্তিতে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ধাপে ধাপে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত কার্যকর হবে রাজ্যে। যদিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া। তবে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প নিয়ে একগুচ্ছ প্রশ্ন রয়েছে আমজনতার মনে। অনেকেই জানতে চাই, বেসরকারি সংস্থায় চাকরি করলে কি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?

আয়ুষ্মান ভারত প্রকল্পে মিলবে ফ্রি চিকিৎসা

2018 সালে দেশবাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিশেষ প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকে একে একে অন্যান্য রাজ্যগুলিতে বিশেষ প্রকল্পটি ছড়িয়ে পড়লেও তৃণমূল সরকার বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে দেয়নি। তবে রাজ্যে পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে অবশেষে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ।

সম্প্রতি দিল্লির বিজ্ঞান ভবনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, বাংলার অন্তত 6 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় একজন যোগ্য ব্যক্তি বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার পরবর্তীতে মেলে ওষুধের খরচাও।

বেসরকারি সংস্থায় চাকরি করলে কি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়া যাবে?

কেন্দ্রীয় সরকারের তরফে আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, যেসব ব্যক্তিরা সরকারি চাকরি করেন এবং সরকারকে নির্দিষ্ট পরিমাণে কর প্রদান করেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য নন। অর্থাৎ সংগঠিত খাতে কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের বাইরে। পাশাপাশি যাঁরা ব্যবসা করেন তাঁরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এর অর্থ, যদি কোনও ব্যক্তি প্রতিষ্ঠিত বা সরকারের খাতের রেজিস্টার্ড বেসরকারি সংস্থায় কাজ করে থাকেন তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। সেই সাথে PF, ESI এর জন্য টাকা দেন এমন ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

অবশ্যই পড়ুন: দিঘা ভ্রমণে আর নয় যানজট, খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বাইপাসের কাজ

যদিও বেশ কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। এমন অনেকেই রয়েছেন যাঁরা অসংগঠিত ক্ষেত্রে বা কিছু ছোটখাটো বেসরকারী সংস্থায় ফ্রিল্যান্সিং করে থাকেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করলে আয়ুষ্মান ভারত কার্ড পেলেও পেতে পারেন। এখানে বলে রাখি, যেসব ব্যক্তিরা তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত তাঁরাও এই প্রকল্পের যোগ্য। একই সাথে অসংগঠিত খাতে কাজ করেন অর্থাৎ দিনমজুর, এমন ব্যক্তি এই প্রকল্পের যোগ্য।