“চলতি মাসের ১৫ তারিখের পর…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে ঢুকবে এই নিয়ে সংশয় রাজ্যের মহিলাদের মধ্যে। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন বেশিরভাগ মহিলা। কিন্তু আবার অনেকের নাম বাতিল হয়ে গিয়েছে। সেই কারণে চলছে ব্লক ভিত্তিক যাচাই। প্রতিটি জেলার বিডিও অফিস থেকে শুরু করে পৌরসভায় চলছে এই যাচাই-বাছাই প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগস্ট মাসের ৩০ তারিখের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার তথ্য যাচাই করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

এই দিন ঢুকবে আগস্ট মাসের টাকা

১ তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। কিন্তু অনেকের অভিযোগ, এখনও পর্যন্ত আবেদন ভেরিফাই করা হয়নি, এবং একটি কিস্তির টাকাও পায়নি তারা। সেই কারণে এবার শুরু হয়েছে ব্লকভিত্তিক যাচাই। প্রতিটি ব্লকেই আলাদা আলাদা হবে ভেরিফিকেশন করা হচ্ছে অন্নপূর্ণা যোজনার। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের ভেরিফিকেশনে সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

তবে এ বিষয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় স্পষ্টভাবে জানিয়েছেন, একজন যোগ্য উপভোক্তাও যাতে এই প্রকল্প থেকে না বাদ পড়ে সেই জন্য ব্লকভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে। সেই কারণে আপাতত আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার ১৫ তারিখের পর থেকেই পাঠানো শুরু হবে। অর্থাৎ এখন থেকেই উদগ্রীব হওয়ার কোনও কারণ নেই। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তারা ১৫ আগস্টের পর টাকা পাওয়া শুরু করবে।

আরও পড়ুন: সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম, আজকের রেট

সোমবার অন্নপূর্ণা যোজনা নিয়ে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরে তিনি এ কথা জানেন। রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য, সাধারণ যোগ্য উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসে আর্থিক সুবিধা প্রদান করা। এমনকি সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মালতি রাভা রায়।