সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার সামনে এল কেন্দ্র ও বাংলার সরকারের ডিএ (Dearness allowance) পার্থক্য। কেন্দ্রীয় সরকারি কর্মীদের শনিবার ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আর এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট মহার্ঘ্য ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে। সেখানে বাংলার সরকারি কর্মীরা মাত্র ২২ শতাংশ ডিএ পাওয়ার কথা। হ্যাঁ কথাই বটে, কারণ রাজ্য বাজেটে ঘোষণা মতো ২ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বাড়তি ডিএ-র টাকা কেউ পাননি। সেক্ষেত্রে কেন্দ্রের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার করেছে। সেক্ষেত্রে নতুন করে ভোটের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।
রাজ্যকে কেন্দ্রের পা ধোয়া জল খাওয়ার পরামর্শ
কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ পার্থক্য তুলে একের পর এক পোস্ট করেন মলয়বাবু। একটি পোস্টে তিনি লেখেন, ‘কেন্দ্রের মোট কর্মী সংখ্যা ৫০.৪৬ লক্ষ। অবসরপ্রাপ্ত কর্মী সংখ্যা ৬৮.২৭ লক্ষ। তাঁদের সকলের ডিএ, ডিআর বেড়েছে। এই ২% ডিএ ৪ মাস বকেয়া পাবে কেন্দ্রীয় কর্মীরা। আর এই রাজ্যে ডিএ ঘোষিত হলে তা পাওয়া যায় না। বিচিত্র রাজ্য।’
আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার দিন অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
অপর এক পোস্টে এই সরকারি কর্মী আরও বিস্ফোরক মন্তব্য করেন। জানান, পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রের পা ধোয়া জল খাওয়া উচিৎ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তিনি লেখেন, ‘বিধানসভায় বাজেটের (০৫/০২) দিন ৪% ডিএ ঘোষনা করেও তা রাজ্য সরকার তা দিল না। অথচ কেন্দ্রীয় সরকার ০১/০১/২৬ থেকে ২%+ ৫৮%=মোট ৬০% ডিএ হয়ে গেল। কেন্দ্রের পা- ধোয়া জল খাওয়া উচিত।’
কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক কতটা?
মলয়বাবু জানান, ”বর্তমানে কেন্দ্রের ১. ৭. ২০২৬ থেকে ১. ৭. ২৫ মোট ১৯ কিস্তি বা ৫৮% ডিএ, অষ্টম বেতন কমিশন গঠন হয়ে শেষ ২ শতাংশ অপেক্ষায় ছিল। শনিবার বাকি দুই শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা হওয়ার ফলে তাদের মোট ডিএ ২০ কিস্তি বা ৬০ শতাংশ হল. আর এই রাজ্যের ১৮% ফারাক গিয়ে দাঁড়ালো ৪২ শতাংশে। রাজ্য ৫ ফেব্রুয়ারি, ২০২৬-এ বিধানসভায় ১ এপ্রিল থেকে ৪% ডিএ ঘোষণা করলেও ডিএ-র দেখা নেই।’










