অক্ষয় তৃতীয়ার দিন অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) দিন মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে ফের ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। অন্যদিকে সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দাম। একধাক্কায় আজ ৫ হাজার টাকার বেশি বেড়েছে সাদা ধাতুর রেট। ফলে উৎসবের দিন আবারও সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,৩৫০ টাকায় (+১১৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৮০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৯৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৮৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,৯৫০ টাকায় (+১১৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৭৮০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৯৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৮৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৪০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৪০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৯৯০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৯০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৫৬,১৬০ টাকায় (+৫৩৬০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭৫,০০০ টাকায়।

কলকাতায় বাড়ল সোনা, রুপোর দাম

বল দিই, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৫ হাজার ২০০ টাকা। তবে আজ ১১৫০ টাকা ঊর্ধ্বগতি হয়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩৫০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫২ হাজার ৮০০ টাকায়। তবে আজ দাম বেড়েছে ১১৫০ টাকা এবং নতুন রেট দারিয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৯৫০ টাকা। এর পাশাপাশি গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজিতে ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকায়। তবে আজ ৫৩৬০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ১৬০ টাকা।

আরও পড়ুন: মিলছে ৮.১০% অবধি সুদ, ২০২৬-এ ফিক্সড ডিপোজিটে সেরা রিটার্ন দেওয়া ১০ ব্যাঙ্ক

অক্ষয় তৃতীয়ায় বাড়ল সোনা, রুপোর দাম

প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনাকাটা সবথেকে শুভ বলেই মনে করা হয় এবং এই দিন অনেকেই সোনা কিনে থাকেন। তবে গত বছর এই অক্ষয় তৃতীয়ার দিন ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৯৫ হাজার টাকা। আর আজ তা দেড় লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। এমনকি গতকালের থেকেও আজ অনেকটাই ঊর্ধ্বগতি সোনা, রুপোর বাজার দর। আর আগামী দিনেও যে দাম বাড়বে না তার কোনও নিশ্চয়তা কোথায়?

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।